ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কেন্দ্রগুলির ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানিয়েছেন, তার দেশ ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রগুলিতে সফল হামলা সম্পন্ন করেছে। এগুলি হলো ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।
Advertisement

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

