প্রচ্ছদ 

আমতলার অভিষেকের কার্যালয়ে চলল বুলডোজার!

বাংলার জনরব ডেস্ক : ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের শেড ভাঙল বুলডোজ়ার। ক্রমে সেই যন্ত্রের মাধ্যমে ভাঙা হচ্ছে পাঁচ তলা ভবনের দেওয়াল। শনিবার সকালে সেখানে অভিযানে নামে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। সঙ্গে রয়েছেন দমকলের আধিকারিক, বিডিও এবং বিএলআরও। অভিযোগ, পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। শনিবার সকালে অভিষেকের কার্যালয় ঘিরে ফেলে বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেখানে উপস্থিত হন বিডিও এবং বিএলআরও-সহ…

আরও পড়ুন
দেশ 

সোনাম ওয়াংচুকের অনশন ভাঙালেন দিল্লি পুলিশ, বলপ্রয়োগের অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : একটানা ২০ দিন অনশন করছিলেন পরিবেশবিদ সোনাম ওয়াংচুক। এর ফলে তাঁর শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তাঁর ওজন কমেছিল আশঙ্কাজনক ভাবে। শারীরিক ভাবে ক্রমশ অশক্ত এবং অসুস্থ হয়ে পড়ছিলেন। এই পরিস্থিতিতে শনিবার ভোরে অনশনের ২১তম দিনে দিল্লির যন্তর মন্তর থেকে সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিল্লি পুলিশ বলপ্রয়োগ করে তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর আগে শুক্রবার রাতে যন্তর মন্তরে সোনমের উপরে হামলার চেষ্টার অভিযোগ ওঠে। ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে রাতে অভিযোগ করেন, সোনমের দিকে গুন্ডারা কিছু একটা ছুড়ে মারে।…

আরও পড়ুন
জেলা 

নিট ২০২৬ এ আল-আমিন মিল্লি মিশনের নজরকাড়া সাফল্য!

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ ের অবস্থিত আল-আমিন মিল্লি মিশনের ছাত্র ২০২৬ নিট পরীক্ষায় নজর কাড়া সাফল্যে এনেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জসীমউদ্দীন নাইয়া ৫৭৭, মশিউর রহমান ৫৬১ এবং ইনজামাম মোল্লা ৫৩৮ নম্বর পেয়েMBBS এ সাফল্য লাভ করেছে| সেই সঙ্গে তাদের পিতা-মাতার ও আল-আমিন মিল্লি মিশনের মুখ উজ্জ্বল করেছে | এই ফলাফলে মিশনের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল ওহাব এবং চেয়ারম্যান মোঃ আব্দুল গফফার সাথে সাথে মিশনের শিক্ষক বৃন্দ ও অশিক্ষক বৃন্দ এবং এলাকার মানুষজন অত্যন্ত আনন্দিত ও আপ্লুত |

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের দুর্ঘটনায় ধৃত গেটম্যান, মৃতদের পরিবার পাবে ১০ লক্ষ করে ক্ষতিপূরণ,সিগন্যালিং ব্যবস্থায় কোনও গোলযোগ ছিল না দাবি রেলের

মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে, তার প্রকৃত কারণ কী? খতিয়ে দেখতে ১০ সদস্যের একটি বিশেষ তদন্তকারী কমিটি গঠন করল রেল। যদিও রেলের প্রাথমিক অনুমান, সিগন্যালিং ব্যবস্থায় কোনও গোলযোগ ছিল না, গেটম্যান অনুপ কর্মকারের গাফিলতির জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। অন্য দিকে, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রেলের তরফে। রেল সূত্রে খবর, প্রতিটি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য করা হবে। আর গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা জানিয়েছে রেল। মুর্শিদাবাদের দুর্ঘটনায় এখনও পর্যন্ত চার স্কুলপড়ুয়া-সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে…

আরও পড়ুন
কলকাতা 

মুর্শিদাবাদের দুর্ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী।

মুর্শিদাবাদের দুর্ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। কোনও দোষী ছাড় পাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। অন্য দিকে, শুক্রবারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ। যদিও রেলের তরফে দুই শিশু-সহ তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃতদের পরিচয়ও প্রকাশ্যে এনেছে রেল। মুর্শিদাবাদের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সমবেদনা জানিয়েছেন মৃতদের পরিবারের প্রতি। সমাজমাধ্যমের পোস্টে তিনি লেখেন, ‘‘এই শোক লাঘব করার কোনও ভাষা নেই। আহত এবং মৃতদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে সরকারের তরফে। আমি এ ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দিয়েছি। জেলাশাসক এবং…

আরও পড়ুন
জেলা 

শুক্রবার সাত সকালে মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা স্কুলগাড়িতে, মৃত তিন পড়ুয়াসহ চারজন!

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন এবং গোবিন্দপুর রেলগেটের মাঝে মর্মান্তিক দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়া-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে।আশঙ্কাজনক অবস্থায় আরও তিন পড়ুয়া এবং গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। ট্রেনের ধাক্কায় গাড়িটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ডাউন লাইন ধরে তখন আসছিল নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক তার আগেই আপ লাইন ধরে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি আর বন্ধ করা হয়নি। গেট খোলা দেখেই…

আরও পড়ুন
জেলা 

বেআইনি বালি পাচার আটকালেন রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল!

বাংলার জনরব ডেস্ক : শুভেন্দু সরকার ক্ষমতায় আসার পর বালি পাচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের নাকের ডকা দিয়ে বালি পাচার চলছিল। ১৬ই জুলাই বৃহস্পতিবার সকালে বীরভূমের ১১ নম্বর রাজ্যস্যারকে নিজের দাঁড়িয়ে থেকে রাজ্যের কৃষি মন্ত্রী দুধকুমার মন্ডল বালি বোঝায় ট্রাককে আটকে দিলেন। এই ঘটনায় মন্ত্রির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। এলাকায় জুড়ে ধন্য ধন্য রব উঠেছে। অজয় নদী থেকে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ বহু দিনের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই নিয়ে তারা বহু বার অভিযোগ জানিয়েছেন থানায়। বর্ষাকালে নদী থেকে বালি তুললে…

আরও পড়ুন
দেশ 

নবম শ্রেণী নয় ষষ্ঠ শ্রেণি থেকে চালু হোক তৃতীয় ভাষা শিক্ষা সিবিএসএকে প্রস্তাব শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : তৃতীয় ভাষা শিক্ষার নবম শ্রেণী থেকে কেন ষষ্ঠ শ্রেণি থেকে চালু করা কেন যাবেনা? এই প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে সিবিএসই-র তৃতীয় ভাষা নীতি নিয়ে এমনই মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন। বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দশমের পরীক্ষার এক বছর আগে একটি নতুন ভাষা শেখার বিষয়টি পড়ুয়াদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। মাদ্রাজ হাইকোর্টে জওহর নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু সরকারের করা একটি আবেদনের শুনানিতে ডিভিশন বেঞ্চের বিচারপতি বিভি নাগরত্ন এই বিষয়টি নিয়ে মন্তব্য করেন।…

আরও পড়ুন
প্রচ্ছদ 

গভীর রাতে কল্যাণীর সরকারি হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, হাসপাতালে পরিষেবা ও অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ মন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : গভীর রাতে ঘড়ির কাটাই যখন বারোটা বেজে চল্লিশ মিনিট ঠিক সেই সময় ডাক্তারি ছাত্রী পরিচয় জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে সারপ্রাইজ ভেজিটে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সঙ্গে নিরাপত্তার কোনও বহর ছিল না। সাদা পোশাকের এক জন মহিলা নিরাপত্তারক্ষীকে সঙ্গে নিয়েই হাসপাতালের জরুরি বিভাগে হাজির হন তিনি। মুখে সার্জিকাল মাস্ক। কেউ কিছু বুঝে ওঠার আগেই জরুরি বিভাগের ‘বাস্তব চিত্র’ দেখে নেন তিনি। জরুরি বিভাগে সিনিয়র চিকিৎসক নেই কেন, তা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন। পরে মন্ত্রী মুখ থেকে মাস্ক খুলতেই হকচকিয়ে যান হাসপাতালের চিকিৎসক এবং অন্য কর্মীরা। হাসপাতালে…

আরও পড়ুন
কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তথা প্রাক্তন সাংসদ মনীশ গুপ্ত। ২১শে জুলাই এর আগে আরো একটা বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে যুব কংগ্রেসের বিক্ষোভকারীদের উপর গুলিচালনার নির্দেশ দিয়ে বরাবর বিতর্কের মাঝে ছিলেন। কিন্তু ২০১১ সালে রাজনৈতিক পালাবদলের পর সেসব ভুলে তৎকালীন স্বরাষ্ট্রসচিব সেই মণীশ গুপ্তকেই (Manish Gupta) বিধায়ক ও মন্ত্রী পদে এনেছিলেন ‘অত্যাচারিত’ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মমতার দলের ভরাডুবির সময়ে সেই ২১ জুলাইয়ের ঠিক আগে তৃণমূল ত্যাগ করলেন ‘বিতর্কিত’ মণীশ গুপ্ত। সংবাদমাধ্যমে এই খবর…

আরও পড়ুন