কলকাতা 

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক, দেখা করলেন মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে, রহস্য?

সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন। এর জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯-তে। সূত্রের খবর, সাংসদ পদ ছেড়েই কোয়েল কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। তবে কি তিনিও এবার বিজেপির পথে? সেই প্রশ্ন উঠছে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে কখনও কোনও রাজনৈতিক যোগ ছিল না। ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তাঁর বাবা অভিনেতা রঞ্জিত…

আরও পড়ুন
কলকাতা 

অবশেষে বিধান নগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে বুধবার বিধাননগর আদালতে গলার স্বরের নমুনা দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১১টা ৪৯ মিনিট নাগাদ তিনি আদালতে পৌঁছোন। সেখান থেকে বেরোন দুপুর ১টা ২৭ মিনিটে। অর্থাৎ, মোট ৯৮ মিনিট তিনি আদালতে কাটিয়েছেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করিয়েছেন। ছিলেন সিআইডি এবং ফরেনসিক আধিকারিকেরাও। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক। তার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের মামলা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়ে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিআইডি। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, অভিষেকের জন্য এক…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেকের জন্য জেলে যেতে হয়েছিল অভিযোগ কেষ্টর,ইডির চেয়েও ভয়ানক ‘এবি’ দাবি মদনের! নিঃসঙ্গ মমতা

বাংলার জনরব ডেস্ক : সকালে অভিযোগটা তুলেছিলেন সদ্য মমতাকে ত্যাগ করে চলে যাওয়া মদন মিত্র। তিনি বলেছিলেন, ‘‘দলের পরিণতির জন্য একমাত্র অভিষেক দায়ী। ইডির চেয়েও ভয়ানক ‘এবি’। দল চালাত হিটলারের মতো। ওর জন্য অনেক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। যে মাল দেয়নি, তাকেই জেলে যেতে হয়েছে।’’ আর বিকেলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেসের এক সময় কার বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। যে অনুব্রত মণ্ডল বা কেষ্ট মন্ডল এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গলা ফাটাতেন সেই অনুব্রত মণ্ডল চাঞ্চল্যকর মন্তব্যটি করে ফেললেন। তিনি আজ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে জেলে যেতে হয়েছিল। আমরা…

আরও পড়ুন
প্রচ্ছদ 

অবশেষে আদালতের হস্তক্ষেপে শর্তসাপেক্ষে শহীদ দিবস পালনের অনুমতি পেল মমতা তৃণমূল! কোথায় হবে?

কালীঘাট তৃণমূলকে ২১ জুলাই কর্মসূচির জন্য স্থান নির্দিষ্ট করে দিল কলকাতা হাই কোর্ট। তবে বেঁধে দিয়েছে কয়েকটি শর্তও। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, অনধিক তিন হাজার লোক নিয়ে ওই কর্মসূচি পালন করা যাবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করে কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল। অন্য দিকের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে। আদালত জানিয়েছে, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত করা যাবে ওই কর্মসূচি। বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ৫০০ লোকের বেশি হলে অসুবিধা হবে বলে আপত্তি জানায় রাজ্য। তাদের যুক্তি, সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে। ২০০০ লোক হলে সুবোধ…

আরও পড়ুন
কলকাতা 

দলের কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন মমতা, গদ্দারদের জন্য ক্ষমা চাইলেন তৃণমূল নেত্রী!

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন অব্যাহত। বুধবার মমতার সঙ্গ ছেড়ে বেরিয়ে গেলেন প্রায় 35 বছর ধরে একসঙ্গে কাজ করা মদন মিত্র। মদন মিত্র কোনদিন মমতাকে ছেড়ে চলে যাবেন। এটা কল্পনার বাইরে ছিল কিন্তু তিনি মমতাকে ত্যাগ করলেন। সব মিলিয়ে একুশে জুলাই এর আগে মমতার তৃণমূল কংগ্রেস ছন্নছাড়া হয়ে গেছে। মদন মিত্র সঙ্গ ত্যাগ করার কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ লাইভ করে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এই বক্তব্য দেওয়ার আরেকটা কারণ ছিল শুভেন্দু অধিকারীর সরকার মমতার তৃণমূলকে শহীদ দিবস পালনের জন্য একুশে জুলাই এর সভার…

আরও পড়ুন
দেশ 

দেশের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সংবেদনশীল ফাইল ফাঁস

ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র কুডনকুলমের সঙ্গে সম্পর্কিত প্রায় ১৯,০০০টি অত্যন্ত সংবেদনশীল ফাইল ফাঁস করল ‘ওয়ার্ল্ড লিকস’। ডার্ক ওয়েবের মাধ্যমে সাইবার হানার সাহায্যে ওই তথ্য ফাঁস করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে। র‍্যানসমওয়্যার (ক্ষতিকারক সফট্‌ওয়্যার বা ম্যালওয়্যার, যা কোনও কম্পিউটার বা ডিভাইসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় এবং ব্যবহারকারীর সব গুরুত্বপূর্ণ ডেটা ‘এনক্রিপ্ট’ বা লক করে ফেলে)-এর মাধ্যমে পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির ঠিকাদার প্রতিষ্ঠান অনিল অম্বানীর রিলায়্যান্স এডিএজি-র একটি সার্ভার হ্যাক করে এই তথ্য মিলেছে বলে তথ্য ফাঁসকারী ‘ওয়ার্ল্ড লিকস’-এর দাবি। ওই র‍্যানসমওয়্যার গোষ্ঠীর তরফে ফাঁস করা নথিপত্রের মধ্যে পরমাণুকেন্দ্রটির বিভিন্ন অংশের প্ল্যান্ট ব্লুপ্রিন্ট,…

আরও পড়ুন
কলকাতা 

স্কুলগুলিতে শূন্য প্রধান শিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবি জানালো শিক্ষক সংগঠন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের বিদ্যালয়ে গুলিতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানালো অল পোস্ট গ্রাজুয়েট টিচারস অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, রাজ্যের প্রায় ৬,০০০ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধানশিক্ষক বা প্রধানশিক্ষিকার পদ শূন্য। ফলে প্রশাসনিক কাজ, শিক্ষার মান এবং বিদ্যালয়ের সার্বিক পরিচালনায় নানা সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে বহু বিদ্যালয়ে টিচার-ইন-চার্জ বা ভারপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। কিন্তু এটা স্থায়ী সমাধান নয় বলেই দাবি তাঁদের। সূত্রের খবর, রাজ্যে শেষবারের মতো ২০১৭ সালে প্রধানশিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। ২০১৬ সালের নিয়মের উপরে ভিত্তি করে ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তার পর নিয়োগ হয় ২০১৯ সালে। কিন্তু তার…

আরও পড়ুন
কলকাতা 

মমতার সঙ্গ ছাড়লেন মদন মিত্র!

ফের ভাঙন কালীঘাট তৃণমূলে। এ বার কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলে পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদচশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাঁকে। ঋতব্রতের ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। ঘটনাচক্রে, মঙ্গলবারই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে তলবের নোটিস দিয়েছিল ইডি। মঙ্গলবার রাতেই এন্টালির বিধায়ক তথা ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান…

আরও পড়ুন
কলকাতা 

আয়কর দিবসে রহড়ায় বিশেষ স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ ও সমাজসেবামূলক কর্মসুচী

বিশেষ প্রতিনিধি :  আসন্ন ১৬৭তম আয়কর দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আয়কর বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ ‘স্বচ্ছতা অভিযান’ কর্মসূচি। বৃক্ষরোপনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের প্রধান মুখ্য আয়কর কমিশনার শ্রীমতী সুরভি ভার্মা গর্গ (আইআরএস)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী কমলাস্থানন্দ মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়। এই উদ্যোগের অংশ হিসেবে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, রহড়া-এর অনাথ ছাত্রদের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এরপর নিকটবর্তী আদিবাসী গ্রাম মহাদেব-এর-আঠ-এ শ্রমদান (স্বেচ্ছাসেবামূলক সমাজসেবা) এবং পরিচ্ছন্নতা…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল নবান্নের! সুপ্রতিম সরকারকে টেলিকমিউনিকেশনে দিল শুভেন্দু সরকার

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। রাজ্য ও কলকাতা পুলিশের মোট ৩৩ জন পদস্থ আইপিএস (IPS) ও ডব্লিউবিপিএস (WBPS) কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকার মধ্যে সবচেয়ে বড় খবর— সিআইডি-র বর্তমান এডিজি ও আইজিপি সুপ্রতিম সরকারের (Supratim Sarkar) দায়িত্ব বদল করা হয়েছে। রাজ্য গোয়েন্দা বিভাগের এই পুলিশ কর্তাকে সিআইডি (এবং অতিরিক্ত দায়িত্বে থাকা আইবি)-র পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের টেলিকমিউনিকেশনের এডিজি (ADG) পদে পাঠানো হয়েছে। সিআইডি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে, তার মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনের সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জোড়া অভিযোগের তদন্ত। সেই মামলায় একবার সুপ্রতিম…

আরও পড়ুন