জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সবুজ মন পত্রিকার উদ‍্যোগে বর্ষবরণ ও পত্রিকা প্রকাশ

শেয়ার করুন

আলিফ ইসলাম: মেমারি: ১০ মে:——হুগলি জেলার পান্ডুয়ার স্টেশনের নিকট সারদাপল্লীর ত্রিশূল হাউসের ছাদে অনুষ্ঠিত হয় সবুজ মন পত্রিকার উদ‍্যোগে বর্ষবরণ ও পত্রিকা প্রকাশ। রবিবার ১০ মে বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বর্ষবরণের অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সম্পাদক বিমান সরকার । শিশু কিশোরদের ষান্মাসিক পত্রিকা সবুজ মন একাদশ বর্ষের নববর্ষ সংখ্যা টি এদিন প্রকাশিত হয়।

পত্রিকার সম্পাদক বিমান সরকার, সভাপতি সৌমেন বন্দ্যোপাধ্যায়, অশোক ঘোষ, বাদল চন্দ্র মন্ডল, দেব বন্দ্যোপাধ্যায়, সেখ নসরত আলি, বনমালী ঘোষ, সাম‍্য বাঁক প্রমুখ গুণীজনের হাত ধরে । এই অনুষ্ঠানে সৃজা পালের উদ্বোধনী সঙ্গীত, সম্পাদক পুত্র তথা সবুজ মন পত্রিকার ভবিষ্যৎ সম্পাদক ও পত্রিকার প্রচ্ছদ শিল্পী সংবেদ সরকারের কি বোর্ডে সঙ্গীত পরিবেশন এবং অনিকেত কুন্ডুর গিটার——— এই তিন খুদে শিল্পীর গায়কী এবং বাজনা এক অনন্য আবহ সৃষ্টি করে । এর রেশ ধরেই সত্তরোর্দ্ধ তরুণী, প্রায় সকলের পরিচিত ইচ্ছে পাখি পত্রিকার সম্পাদিকা কবি নাট্যকার শিক্ষিকা রমলা মুখার্জীর একক নৃত্যও যথেষ্ট আলোড়ন তোলে।

Advertisement

দুই গুণীজন দেব বন্দ্যোপাধ্যায় এবং সাম‍্য বাঁক— কে এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় । উপরিউক্ত ব‍্যক্তিগণ সহ দেবীদাস নন্দী, অমিতাভ ঘোষ, অশোক কুমার রায়, বিশ্বনাথ দে, রবিরঞ্জন ঘোষাল, নাসিমা বেগম বুলু, অদিতি ঘটক, ধীমান গুহ, সুফি রফিক উল ইসলাম, সঞ্জয় মুখার্জী , কৃষ্ণচন্দ্র রায় , মনীষা বারুই, তমসা কোলে, রাফিয়া খাতুন, অর্পিতা পাল, শুক্লা কুণ্ডু, অরিত্র সেন, সাধন চ‍্যাটার্জী , সীতারাম সাধুখাঁ প্রমুখ প্রায় চল্লিশ জন উপস্থিত ছিলেন এই মহতী অনুষ্ঠানে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ