জেলা 

ভোট নির্বাচন ঘোষণার পরেই উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের সাংবাদিক বৈঠক 

শেয়ার করুন

স্মৃতি সামন্ত,কলকাতা : ২০২৬ এর নির্বাচনে উত্তর ২৪ পরগনার জেলার বুথ বেড়েছে ১৯ টি।এ বছর জেলায় মোট বুথের সংখ্যা হয়েছে ৮ হাজার ৮৭০ টি। গত নির্বাচনে ছিল ৮ হাজার ৮৫১।১২০০ ভোটার পিছু একটি বুথ।নির্বাচন কমিশনের এই নতুন নিয়মের ফলেই এবার ১৯ টি বুথ বেড়েছে বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজ্যের বিধানসভার নির্বাচনী নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই নিরিখে উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩ বিধানসভা নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল।দ্বিতীয় দফায় জেলার ভোট অংক্রান্ট বিষয় নিয়েই সোমবার জেলা শাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন জেলার নতুন জেলা শাসক সিয়াদ এন। দ্বিতীয় দফায় জেলার ৩৩ টি বিধানসভার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ২ এপ্রিল।নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল।নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল।

Advertisement

এই প্রসঙ্গে জেলা শাসক সিয়াদ এন বলেন,নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলার৩৩ টি বিধানসভায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রস্তুত জেলা প্রশাসন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ