আন্তর্জাতিক 

বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বার করে মারা হবে : ইরান

শেয়ার করুন

ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বেঁচে থাকলে তাঁকে খুঁজে বার করে মারা হবে। রবিবার বিবৃতি দিয়ে এমনটাই জানাল ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংঘাতের ষোড়শতম দিন, রবিবারও ইজ়রায়েলে হামলা জারি রেখেছে তারা। নেতানিয়াহু কোথায়, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তার মাঝেই ইসরায়েলের দফতর জানিয়েছে, তিনি সুস্থ রয়েছেন। এ বার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখল।

রবিবার ইরানের রেভোলিউশনারি গার্ড বিবৃতি দিয়ে বলে, ‘‘যদি ওই শিশু-হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তা হলে তাকে খুঁজে বার করে সর্বশক্তি প্রয়োগ করে মারব।’’

Advertisement

সম্প্রতি নেতানিয়াহুর বক্তব্যের একটি ভিডিয়ো নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে ইজ়রায়েল এবং আমেরিকা। তার পরে প্রথম বার নেতানিয়াহুর সাংবাদিক বৈঠকের ভিডিয়ো প্রকাশ করে তাঁর দফতর। সংঘাত শুরু হওয়ার পরে প্রথম বার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দেন। ভিডিয়োবার্তায় তিনি বলেন, ‘‘ইরান এবং হিজ়বুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।’’

ভিডিয়ো দেখে কারও মনে হয়, নেতানিয়াহুর একটি হাতে ছ’টি আঙুল রয়েছে ।তার পরেই প্রশ্ন ওঠে, তবে কি ওই ভিডিয়ো এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। সংঘাতের আবহে নেতানিয়াহুর সুস্থতা নিয়ে জল্পনা তৈরি হয়। আমেরিকার কট্টর রাজনৈতিক বিশেষজ্ঞ ক্যানডেস আওয়েনস সমাজমাধ্যমে প্রশ্ন তোলেন, ‘বিবি কোথায়? কেন তাঁর দফতর ভুয়ো ভিডিয়ো প্রকাশ করছে এবং ডিলিট করছে, কেন হোয়াইট হাউসে এত আতঙ্ক?’ প্রসঙ্গত, নেতানিয়াহুর ডাকনাম বিবি।

এর পরেই তুরস্কের সংবাদমাধ্যমে আনাদোলু এজেন্সি-কে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, ‘‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সুরক্ষিত রয়েছেন। সুস্থ রয়েছেন।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ