প্রচ্ছদ 

আমেরিকা ও ইসরাইল ইরানের দেওয়া তিনটি শর্ত মানলে যুদ্ধ বন্ধ হবে!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : যুদ্ধ তখনই থামবে যদি ইরানের তিন দফা শর্ত মেনে নেয় আমেরিকা এবং ইসরাইল এ কথা জানিয়েছে ইরান। তাদের দাবি, ইরানকে তার ‘ন্যায্য অধিকার’ থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি, আমেরিকা এবং ইসরাইলকে এটি নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না।

সংঘর্ষ থেমে যাওয়ার পরে ইসরাইল আবার ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনও পরিস্থিতিই যাতে আমেরিকা বা ইসরাইলি বাহিনী তাদের উপর আক্রমণ না করে, তা নিশ্চিত করতে চাইছে ইরান। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতিই চাইছে তারা।

Advertisement

বুধবার রাতেই সংঘর্ষবিরতির তিন শর্তের কথা সমাজমাধ্যমে পোস্ট করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তাঁর বক্তব্য, সংঘর্ষ থামানোর একমাত্র উপায় হল— ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতেও আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়া। পেজ়েশকিয়ানের এই বার্তার পরে আমেরিকা এবং ইসরাইল সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ‘ব্লুমবার্গ’। তবে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই পরিস্থিতি অন্তত এক মাস ধরে চলতে পারে। তবে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ আর বেশি দিন টানতে চাইছে না, তা গত কয়েক দিন ধরেই ট্রাম্পের মন্তব্যে উঠে এসেছে। বুধবার তা আরও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “ইরানে যুদ্ধ শীঘ্রই শেষ হবে।” একই সঙ্গে ট্রাম্পের এ-ও দাবি করেন, ‘‘সংঘর্ষ খুব ভাল চলছে। আমরা সময়ের চেয়ে অনেকটা এগিয়ে আছি। যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি।’’

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ