“আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা”
অর্পণ বন্দ্যোপাধ্যায়: বর্তমানকাল যে দুর্ভাগ্যজনক অবস্থা নিয়ে চলছে, তাতে শিশু মনের বিকশিত হওয়া তো দূরের কথা, আসন্ন যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি নিয়ে তারা অল্প বয়স থেকেই যথেষ্ট পরিমাণে চিন্তা করে, অচিরেই তাদের খেলাধুলার সময় হারিয়ে যায়, অনেক শিশুর স্বপ্ন পরিবারের চাপে পড়ে হারিয়ে যায় তাদের স্বপ্নের কথা কেউ মনে রাখেনা, সমাজের যাঁতাকলে তারাও নিজেদেরকে অভ্যস্ত করে নেয়।
ঠিক এরকমই এক দুঃ সময় দাঁড়িয়ে ব্যাতিক্রমী বার্তা প্রদান করল বিহার অধীনস্থ মধুবনী জেলার খইরি বাঁকা অঞ্চলের ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন বিদ্যালয় এর পরিচালন কমিটির সভাপতি জনাব আব্দুল হাই সাব, ডাইরেক্টর সাইফুল্লাহ ফাইমী নাদভী ও সর্বোপরি প্রধান শিক্ষক অর্পণ বন্দ্যোপাধ্যায়, মধুবনিত বটেই দাঁড়ভাঙ্গা অঞ্চলে এই প্রথম কলকাতার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মত ক্লাস এইটের ছাত্র-ছাত্রীরা প্রকাশ করল “the Arise “নামক এক দেয়াল পত্রিকা, যে সমাজ ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এর দৌলাতে ভুলে গেছে বই পড়ার অভ্যেস ও লেখালেখি, তাদের ভেতর থেকে সাহিত্যের রস খুঁজে বার করাই ছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে উপস্থিত ছিল আরুশি কুমারী, সাইমা সানা, সীমা ও সাফা মানতাসা আসিয়া ঘানি।
দেয়াল পত্রিকায় ঠাই পেয়েছিল ছাত্র-ছাত্রীদের নিজস্ব সৃজনশীল রচনা, অংকন, উর্দু শের ও মোহাবরা এবং তার সঙ্গে দেশ ও আন্তর্জাতিক রাজনীতি, দেয়াল পত্রিকাটি উদ্বোধন করেন বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা ও পরিচালন সমিতির সভাপতি জনাব আব্দুল হাই সাব, উপস্থিত ছিলেন খইরি বাঁকা অঞ্চলের অসংখ্য সাধারণ মানুষ, চাঁদের কাছে এই ধরনের একটি বিষয় ছিল একেবারেই নতুন, অনুষ্ঠানের মাঝে ভারতবর্ষের সংস্কৃতি, সম্মান কিভাবে ভূলন্তিত হচ্ছে এবং তাকে কিভাবে উদ্ধার করা যায়, সেই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয়ের নির্দেশক সাইফুল্লাহ ফাইমী নাদভী, আগামী দিনে এই অনুষ্ঠান শুধুমাত্র স্কুলের বেড়াজালে আবদ্ধ থাকবে না গ্রামের মানুষের থেকেও তাদের সাহিত্য সৃষ্টির রস খুঁজে নিয়ে আসা হবে এবং তা একটি পুস্তকের আকার দেয়া হবে বলে অনুষ্ঠানের শেষে জানান সভাপতি আব্দুল হাই সাব, অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রধান শিক্ষক অর্পণ বন্দ্যোপাধ্যায়ের একটি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে, এবং আগামী দিনেও এই ধরনের পত্রিকা এক মাস অন্তর অন্তর স্কুলে প্রকাশিত হবে বলে জানান তিনি.
সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হিন্দি ভাষার শিক্ষক প্রদীপ কুমার মাহাতো।
প্রতিবেদক: প্রধান শিক্ষক ( ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল মধুবনী বিহার ও সভা সদস্য cbsc বোর্ড অফ স্টাডিজ )

