জেলা 

বাসন্তী ব্লকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও আলোচনা সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : ১৭ ই নভেম্বর রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ব্লকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, বাসন্তী ব্লক উন্নয়ন আধিকারিক সঞ্জীব সরকার, বাসন্তী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা, আব্দুল মান্নান গাজী বিশিষ্ট সমাজসেবী, বাসন্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অমিত বেরা , ওসি ট্রাফিক শেখ আবুল কালাম, শিক্ষারত্নপ্রাপক শিক্ষক মোফাফকার হোসেন মল্লিক প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে সাধারণ নাগরিকের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সম্প্রীতি ও সামাজিক মূল্যবোধ নিয়ে আলোচনাটা যথেষ্ট তাৎপর্য পায় এলাকায়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ