জেলা 

রক্তদান শিবির যেন মেলায় পরিণত, ভাঙ্গড়ের কচুয়া গ্রামে রক্ত দিলেন মহিলা সহ ১০৫৮ জন

শেয়ার করুন

হাসিবুর রহমান : দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙ্গড় থানার প্রত্যন্ত একটি গ্রাম কচুয়া রক্তদান শিবির উপলক্ষে উৎসব এই মেতে উঠেছে এই গ্রাম সকাল থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলে রক্তদান শিবির। একসময় এই গ্রামের যাতা আতের রাস্তা থেকে যোগাযোগ ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন রাস্তাঘাট পানীয় জল সমস্ত দিক থেকেই ছিল সমস্যা। একেবারে স্বপ্নের মত বদলে গেছে যেন । বিগত১৩ বছর রক্তদান শিবিরের মধ্য দিয়ে এতটাই পরিচিতি ঘটেছে এই গ্রামের ভাঙ্গড় ক্যানিং জীবনতলা সহ একাধিক এলাকার মানুষ এসে উপস্থিত হয় এই গ্রামে। একটি মাত্র ছেলে মমতাজুল মমতাজুল এর উদ্যোগে উপস্থিত হয় শিক্ষাবিদ রাজনীতিবিদ এমনকি প্রশাসনের কর্মকর্তারা ও যে গ্রামের পরিচয় দিতে এক সময় হিমশিম খেতে হতো গ্রামের মানুষের আজ সেই গ্রামের মানুষের এক ডাকেই চেনে বিস্তীর্ণ এলাকার মানুষ।

আজ সেই গ্রামেই রক্তদান শিবিরে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা বিধায়ক শওকত মোল্লা বলেন রক্তদান মহৎ দান এই মহৎ কাজ যারা করে তাদেরকে তিনি সাধুবাদ জানান সেসঙ্গে তিনি আরো বলেন কচুয়া সবুজ সংঘের উদ্যোগে ১৩ বছর ধরে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এই এলাকার বহু মানুষের রক্তের প্রয়োজনের ঘাটতি মিটিয়ে তাদের জীবন বাঁচানোর কাজ করে চলেছে মমতাজুল সহ তার সঙ্গীরা তাদের পাশে থেকে সর্ব সময় সহযোগিতা করব বলে আশ্বাস দেন

Advertisement

ভাঙ্গড় এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহজাহান মোল্লা। এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝরনা মন্ডল

রক্তদান শিবির উপলক্ষে গ্রামের প্রতিটি মানুষের আহারের ব্যবস্থা করেন দুপুরে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ