নরম হিন্দুত্বের প্রচারই কংগ্রেসের পরাজয়ের অন্যতম কারণ !
সেখ ইবাদুল ইসলাম : মধ্যপ্রদেশ,রাজস্থান এবং ছত্তিশগড়ে বিপুল গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে । মধ্যপ্রদেশে প্রত্যাবর্তন ঘটেছে , রাজস্থান এবং ছত্তিশগড় কংগ্রেসের কাছ থেকে কেড়ে নিয়েছে বিজেপি । কেন এমন ফল হল ? বিশেষ করে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জয়ের সম্ভাবনা প্রবল ছিল কংগ্রেসের । তা সত্ত্বেও এই ফল হওয়ার নেপথ্যে কোন কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে ! আসলে বিজেপির সামনে তেমন ইস্যু ছিল না । একমাত্র হিন্দু-মুসলিম ইস্যুটাই তাদের কাছে প্রাধান্য ছিল । আর এই চরম হিন্দুত্বের প্রচারের পাল্টা হিসাবে কমলনাথ এবং ভুপেশ বাঘেল যে রাজনীতি করেছে তা অন্তত কংগ্রেস রাজনীতিতে বেমানান । চরম হিন্দুত্বকে রোখার জন্য নরম হিন্দুত্বের তাস খেলতে গিয়ে কংগ্রেস তার কমিটেড ভোট হারিয়ে ফেলেছে । এমনকি যে হিন্দু কংগ্রেস ভোট দিতেন তিনি কংগ্রেসের নরম হিন্দুত্বে বিরক্ত হয়ে বিজেপিকেই বেছে নিয়েছে ।
যেমন কমলনাথ প্রতিশ্রুতি দিয়েছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে রাম যাত্রা পথ তৈরি করা হবে । অর্থাৎ রাম যে পথ ধরে বনবাসে গিয়েছিলেন সে পথকে সংরক্ষিত করে একটি সুন্দর করা হবে । উল্টো মধ্যপ্রদেশে আমরা দেখলাম শিবরাজ সিংহ চৌহান মেয়েদের আলাদা ভাতা চালু করার কথা ঘোষণা করলেন । এই প্রকল্পের পাল্টা কী প্রকল্প ঘোষণা করা উচিত ছিল না কংগ্রেসের । রাহুল গান্ধী বার বার বলেছেন ক্ষমতা এলে জাতপাতের ভিত্তিতে জনগনণা করা হবে । আর এর ফলে সুবিধা হবে সে কথাটা প্রকাশ্যে বলা হয়নি । অনেকে মনে করছেন, ব্রাক্ষণ্যবাদিদেরকে চটাতে চাননি বলে জাতগণনা কথা বলা হলেও কাদের সুবিধা হবে সেটা বলা হয়নি । তাই সবচেয়ে বেশি ওবিসির বাস মধ্যপ্রদেশে হওয়া সত্ত্বেও সেই রাজ্যে হেরেছে কংগ্রেস । হেরেছে বললে ভুল হবে গোহারা হেরেছে ।

কংগ্রেসের সুবিধাবাদী নিতে এই দলটাকে মানুষের কাছে আরও বেশি করে অপ্রাসঙ্গিক করে তুলেছে । আর পরিকল্পনার অভাব । মধ্যপ্রদেশ,রাজস্থান এবং ছত্তিশগড়ের কংগ্রেস নেতারা যেভাবে নরম হিন্দুত্বকে হাতিয়ার করেছিলেন তাতে মানুষের মনে হয়েছে এর চেয়ে চরম হিন্দুত্ববাদী বিজেপি অনেক ভালো । তাই মানুষের সমস্যাগুলিকে ইস্যু না করে যেভাবে হিন্দুত্বকে সামনে রাখা হয়েছিল অন্তত মধ্যপ্রদেশে তাতেই কমলনাথকে গোহারা হারতে হলো । এর ফরে আর যাইহোক কমলনাথ রাজনৈতিক কেরিয়ার যে অস্তমিত হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই । অন্যদিকে রাজস্থানে প্রতি বছর ৫ বছর অন্তর সরকার পরিবর্তন হয় । তবে এবার মনে করা হয়েছিল অশোক গেহলটের জনমুখী প্রকল্পে জন্য হয়তো মানুষ কংগ্রেস ফের ক্ষমতায় আনতে পারে । তা হয়নি ।

