দেশ 

কর্নাটকে কংগ্রেস সরকারকে ভেঙে ফেলার চক্রান্ত চালাচ্ছে বিজেপি অভিযোগ ডিকে শিবকুমারের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: বিপুল গরিষ্ঠতা নিয়ে এই কর্নাটকের মানুষ কংগ্রেসকে ক্ষমতায় বসালে ও কেন্দ্রীয় সরকার নানাভাবে এই সরকারকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তার অভিযোগ রাজ্য সরকারকে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি এবং এই কাজে যুক্ত হয়েছে এইচডি দেবেগৌড়ার দল জনতা দল সেকুলার।

জনতা দল সেকুলারের সঙ্গে হাত মিলিয়ে কর্নাটকে রাজনৈতিক অস্থিরতা শুরু করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।

কর্ণাটকের (Karnataka) উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দাবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তিনি বলেন, “কংগ্রেস সরকার ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। আমাদের কাছে খবর আছে। কে এসব করছে তাও আমরা জানি। এই ষড়যন্ত্র করতেই বেঙ্গালুরুর বদলে তারা ওখানে (সিঙ্গাপুর) গিয়েছে। তবে এই চক্রান্ত কোনওভাবেই সফল হবে না।”

তাৎপর্যপূর্ণ ভাবে, বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে জেডি (এস) বলে জল্পনা চলছে। নতুন সংসদ ভবন উদ্বোধন ও উড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘচনা ইস্যুতে মোদি সরকারের পাশেই দাঁড়িয়েছে দেবগৌড়া ও কুমারস্বামীর দল। এছাড়া, ১৮ জুলাই বেঙ্গালুরুতে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটেক বৈঠক এড়িয়ে যায় জেডি (এস)।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ