মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত!
বিশেষ প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী কংগ্রেসের যোগ দিয়েছে। গতকালই খড়গ্রামের নগরে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগ দিয়েছে।
অন্যদিকে মুশিদাবাদের রাণীনগরে প্রায় ৩৫০০ তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন আবার ওই এলাকার শ পাঁচেক বিজেপি কর্মী ও সমর্থক কংগ্রেসের যোগ দিয়েছে। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদের কংগ্রেসের শক্তি বাড়ছে। কয়েকদিন আগেই রাণীনগর এবং ডোমকলে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে বাম কংগ্রেস কর্মীর সমর্থকদের সংঘর্ষে রনেভঙ্গ দিতে হয় শাসকদলের কর্মীদের।
অন্যদিকে মালদা জেলাতে ও কংগ্রেসের শক্তি বাড়ছে বলে খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, সাগর দিঘির কংগ্রেসের টিকিটে জেতা বাইরন বিশ্বাসকে শাসক দলে নেওয়ার পর কংগ্রেসের গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পেয়েছে। প্রকৃতপক্ষে তৃণমূল নেতৃত্ব বাইরণ বিশ্বাসকে দলে নিয়ে মুর্শিদাবাদে নিজেদের শক্তিকে অনেকটাই কমিয়ে দিয়েছে ওই জেলার মুসলিমরা ভাবতে শুরু করেছে কংগ্রেসের কোন বিকল্প নেই বিজেপির সঙ্গে যোগসাজস করে বাংলা থেকে কংগ্রেসকে মুছে দিতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

