জেলা 

উপনির্বাচনকে ঘিরে উত্তপ্ত সাগরদিঘী, কংগ্রেস কর্মীর গ্রেফতারিকে কেন্দ্র করে থানা ঘেরাও বাম কংগ্রেসের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সাগরদিঘী বিধানসভার উপনির্বাচন কে ঘিরে বাম কংগ্রেসের সঙ্গে শাসক দলের তরজা জমে উঠেছে। প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার অকাল মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বাম কংগ্রেস এবং বিজেপির সঙ্গে তৃণমূলের লড়াই তীব্র হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, সাগরদিঘী থানার বড়বাবু স্থানীয় কংগ্রেস নেতা শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। আর এই গ্রেফতারিকে নিয়ে সাগরদিঘী থানা কার্যত অবরুদ্ধ করে রেখেছে বাম কংগ্রেসের সমর্থকরা। শনিবার সকাল থেকেই সাগরদিঘী থানা ঘেরাও করে রেখেছেন বাম কংগ্রেস নেতৃত্ব। এদিকে, জানা গেছে এই অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সমগ্র মুর্শিদাবাদ জেলা জুড়ে সমস্ত কংগ্রেস কর্মীকে সাগরদিঘী থানা এলাকায় চলে আসতে নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে সিপিএম দলও বসে নেই তারাও তাদের কমরেডদের নিয়ে সাগরদিঘী থানা ঘেরাও করতে চলেছে। এই পরিস্থিতিতে আগামী সাতাশে ফেব্রুয়ারি উপনির্বাচনের আগে সমগ্র মুর্শিদাবাদ জেলা শাসক তৃনমূল দলের বিরুদ্ধে যে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের নামছে তা নিয়ে কোন সন্দেহ নেই।

জানা গেছে,শুক্রবার গভীর রাতে সাগরদিঘির পাটকেলভাঙা এলাকার কংগ্রেসকর্মী সাইদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। বাম-কংগ্রেসের অভিযোগ, থানার বড়বাবু গিয়ে কথা বলার জন্য শহিদুলকে তুলে নিয়ে এসেছিলেন। তারপর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের এও বক্তব্য, পুলিশকে ব্যবহার করে তৃণমূল এই কাজ করছে।

 

 

 

 

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ