আন্তর্জাতিক 

নেপালে ভেঙে পড়ল ৭২ আসনের যাত্রিবাহী বিমান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নেপালে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান। রবিবার পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আসনের বিমানটি ভেঙে পড়ে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বিমানটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পোখারা থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। কাস্কি জেলার কাছে সেটি ভেঙে পড়ে। টেক অফের ২০ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

রবিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৩টি দেহ উদ্ধার করা হয়েছে। বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘‘কেন বিমানটি ভেঙে পড়ল, জানি না। কেউ জীবিত রয়েছেন কি না, তা-ও বলতে পারছি না। ভেঙে পড়া মাত্রই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকার্য শুরু হয়েছে। আগুন নেভানোরও কাজ চলছে।’’ স্থানীয় সূত্রে খবর, কারও বেঁচে থাকার আশা ক্ষীণ।

সৌজন্যে ডিজিটাল আনন্দবাজার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ