দেশ 

রাজধানী শহর দিল্লিতে মরসুমের শীতলতম দিন

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শুক্রবার রাজধানী শহর দিল্লির তাপমাত্রা আড়াই ডিগ্রিতে পৌছে গেল। কার্যত জাঁকিয়ে শীত পড়েছে দিল্লিতে।

শীতের দিল্লি এখন সমানে টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলিকে। বৃহস্পতিবার দেশের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছিল, যা আদতে শৈত্যপ্রবাহের লক্ষণ বলেই মনে করছেন আবহবিদদের একাংশ।

বৃহস্পতিবার মরসুমের ‘শীতলতম দিন’ দেখেছে দিল্লি। রাজধানী শহরের সফদরজং এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাই। আয়ানগরের মতো এলাকায় পারদ নেমে যায় ২.২ ডিগ্রিতেও। উজওয়ায় ২.৩ ডিগ্রি এবং দিল্লি রিজ ও লোধি রোড এলাকায় তাপমাত্রা ২.৮ সেলসিয়াসে নেমে আসে। স্বাভাবিকের চেয়ে যা প্রায় ৪ ডিগ্রি কম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ