জেলা 

দিদির রক্ষাকবচ নিয়ে হাওড়া জেলায় বাড়ি বাড়ি যাবেন তৃণমূলের নেতারা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিদির রক্ষা কবচ সম্পর্কিত বিষয়ে উলুবেড়িয়া সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন রাজ্যর জন স্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী মাননীয় পুলক রায়. বিধায়ক সুকান্ত পাল, বাগনান কেন্দ্রের বিধায়ক আরুনভ সেন , উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক , ডা নির্মল মাজী , উলুবেড়িয়া পুর সভার চেয়ারম্যান অভয় দাস,ভাইস চেয়ারম্যান এমানুর রহমান প্রমূখ, মাননীয়া মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের যেমন স্বাস্থ্য সাথী কৃষক বন্ধু, কন্যাশ্রী , লক্ষীর ভান্ডার প্রভৃতি , গ্রামের পঞ্চায়েতের স্তরে মানুষের সুবিধা পেয়েছে, এবং তাদের কি সমস্যা আছে সঠিকভাবে পরিষেবা পেয়েছে কিনা এই বিষয়ে, স্বয়ং জনপ্রতিনিধি এবং দলের ব্লক স্তরের নেতৃবৃন্দ প্রতিটা বাড়িতে গিয়ে সমীক্ষা করা হবে।

বাগনান কেন্দ্রের বিধায়ক অরুনাভ সেন বলেন, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে সমস্ত প্রকল্প এই রাজ্যে মানুষ সুবিধা পাচ্ছেন দেশের অন্য কোন রাজ্যে এই সুবিধা পায়নি, আবাস যোজনা বিধবা ভাতা সামাজিক বিপ্লব ঘটেছে, রাজ্যের সংখ্যালঘুদের ঐক্যশ্রী ব্যবস্থা করেছেন, এককালীন ২৫ হাজার টাকা, ছাত্র-ছাত্রীদের ব্যবস্থা করেছেন, দিদির রক্ষা কবচ কর্মসূচি ৬০ দিনের মধ্যে সমস্ত পঞ্চায়েতের স্তরে সম্পূর্ণ করব, রাজ্য সরকারের প্রকল্পের সুফল মানুষ পাচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে এই বার্তা পৌঁছাতে হবে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ