ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্কুল পরিচালকের বিরূদ্ধে যোগী রাজ্যের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য!
বাংলার জনরব ডেস্ক : স্কুল পরিচালক নিজ স্কুলের এক ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
সংবাদ সংস্থা সূত্রে খবর, স্কুলে ক্লাস শেষের পর এক ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে স্কুলের পরিচালক শাহদতের বিরুদ্ধে। ধর্ষণের কথা কাউকে জানালে পরিণতি মারাত্মক হবে বলে ছাত্রীকে হুমকিও দিতেন বলে অভিযোগ।
এই ঘটনার কথা মাকে জানায় ছাত্রীটি। তার পরই ওই স্কুল পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দায়ের করা হয়েছে এফআইআর। শুক্রবার এই খবর জানিয়েছে পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই পলাতক ওই স্কুলের পরিচালক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে অতীতে একাধিক বার ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এসেছে।

