পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠক উলুবেড়িয়ায়
এম, এ, মনু, উলুবেড়িয়া : কাশ ফুল শিউলি ফুল ভোরের বাতাসে শীতের আভাস জানান দেয় বাংলা তথা বাঙালির অন্যতম দূর্গাপূজার আগমন। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা স্তুপ মেঘের আনাগোন শরোদৎসব আসন্ন। আর শারোদৎসব নির্বিঘ্নে সুষ্ঠভাবে সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করাযায়, এই লক্ষ্যে উদেশ্য নিয়ে সোমবার বিকালে উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে হাওড়া গ্রামীণ জেলার ১১টি থানার পুজো কমিটিগুলিকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল।

এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, হাওড়া গ্রামীন জেলা পুলিস সুপার স্বাথী ভাঙালিয়া, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক কুমার ঘোষ, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।

