জেলা 

বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা প্রচারের জন্য ইউনিসেফের সহায়তায় আমানত ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব বর্ধমানে ট্যাবলোর উদ্বোধন করলেন জেলা শাসক

শেয়ার করুন

UNICEF এর সহায়তায় আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা সমাজকল্যাণ বিভাগ ও জেলা শিশু সুরক্ষা দপ্তরের সহায়তায় বাল্য বিবাহের বিরুদ্ধে বৃহত্তর প্রচারের উদ্দেশ্যে আজ এক ট্যাবলো উদ্বোধন করা হয় জেলায়। ট্যাবলো উদ্বোধন করেন মাননীয়া জেলা শাসক ম্যাডাম ও সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ বিভাগ ও জেলা শিশু সুরক্ষা বিভাগের আধীকারিক ও কর্মী বৃন্দ গণ।

আমানত ফাউন্ডেশন ট্রাস্টের District Coordinator মনিরা চৌধুরী জানান এই ট্যাবলো আগামী কয়েক দিন গোটা জেলাজুড়ে বাল্য বিবাহের বিরুদ্ধে বৃহত্তর প্রচার চালাবে এবং এর কুপ্রভাব সম্পর্কে মানুষকে অবগত করবে।

এরপর এই ট্যাবলো আজ প্রথম দিনে গলসী ১ও২ এবং আউশগ্রাম ১ ও ২ ব্লকের বিভিন্ন এলাকায় ও স্কুল গুলিতে পৌঁছে যায়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ