জেলা 

TMC: নজিরবিহীন অশ্লীলতা ফেসবুক মেসেঞ্জারে নগ্ন ছবি তৃণমূল নেতার স্ত্রীকে! অভিযুক্ত শাসক দলেরই প্রভাবশালী নেতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল নেতার সহধর্মিনীকে ফেসবুক মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে।ঘটনাটি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের। ডিজিটাল আনন্দবাজারে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে,কালিয়াগঞ্জের শিমুলতলার বাসিন্দা বছর পঞ্চাশের এক মহিলার অভিযোগ, আইএনটিটিইউসির বর্তমান জেলা সভাপতি রায়গঞ্জের বাসিন্দা শেখর দাস তাঁকে ফেসবুক মেসেঞ্জারে লাগাতার অশ্লীল বার্তা পাঠিয়েছেন।

ওই মহিলার দাবি, ‘‘আমার স্বামী এক সময় আইএনটিটিইউসির কালিয়াগঞ্জ শহর কমিটির সভাপতি ছিলেন। সেই সূত্রেই শেখর দাসের সঙ্গে আমাদের পরিচয়। আমার নামে ফেসবুকে যে প্রোফাইল রয়েছে, তা আমার মেয়ে দেখভাল করত। উনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন দেখে মেয়ে তা অ্যাকসেপ্ট করে। এর পর উনি ফেসবুকে লাগাতার অশ্লীল বার্তা পাঠাতেন। বলার মতো নয়, এমন সব ছবি পাঠাতেন। আমার সঙ্গে এ সব করা কি ঠিক হল? ওই ছবি দেখলে নিজের লজ্জা করছে।’’

Advertisement

ওই মহিলার ছেলে আবার অভিযোগ করেছেন, ‘‘শেখর দাস আইএনটিটিইউসির জেলা সভাপতি। উনি দলীয় পদ দেবেন বলে আমার কাছে ১৫-১৬ লক্ষ টাকা চেয়েছিলেন। আমি ১৫ লক্ষ টাকা দিয়েওছি। টাকা দেওয়ার ভিডিয়োও করেছি। সেটা বুঝতে পেরে উনি আমাকে নানা ভাবে হুমকি দেন। এর পর ফোনে ওই কাণ্ড ঘটিয়েছেন উনি। মায়ের নামে ফেসবুক প্রোফাইলটি আমার বোন দেখভাল করত। ওঁর মেসেজগুলি আসার পর থেকে আমি ফোনটা ব্যবহার করছিলাম। ওঁর সঙ্গে চ্যাট করেছি। তাতে ওঁর চরিত্রের নোংরা দিকটা স্পষ্ট হয়ে যায়। ওঁর নগ্ন ছবি আমাকেও পাঠিয়েছেন।’’

যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই শেখর অবশ্য এ নিয়ে বলছেন, ‘‘যা বলার দলের জেলা সভাপতি বলবেন। উনিই এখানে দলের সর্বেসর্বা।’’

আর এ নিয়ে তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার সভাপতি কানহাইলাল অগ্রবালের বক্তব্য, ‘‘আমি অভিযোগ পেয়েছি। আমি তিন জনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছি। তার রিপোর্ট পেলেই ব্যবস্থা নেব।’’

অবশ্য জেলার বিরোধীদলের নেতাদের অভিযোগ তৃণমূল দলের নেতারা এই ধরনের আচরণ করে থাকে। দলের নেতাদের স্ত্রীরাও এই সকল নেতাদের খারাপ আচরণের শিকার বলে অভিযোগ করেছেন বিরোধীরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ