কলকাতা 

কলকাতা ইউনানী মেডিক্যাল কলেজে ঈদ মিলন সম্মেলন

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ শনিবার ১৪ মে, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের একমাত্র ইউনানী মেডিক্যাল কলেজে ঈদ মিলন সম্মেলন আড়ম্বরের সঙ্গে পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ডা. মমতাজ সংঘমিত্রা ,বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, এমআইসি আমির উদ্দিন ববি,রেহানা খাতুন, ইমামে ইদাানীং ক্বারী ফজলুর রহমান সাহেব,কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আয়ুব সাহেব,কলেজের অফিস সেক্রেটারি নিখাত ফাতমা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ  ও কলেজের অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কালাম পাক তিলাওয়াত করে, কায়সার আজিজ হাশমি নিজের সুমধুর কণ্ঠে তিলাওয়াত করেন। উক্ত অনুষ্ঠানে ডক্টর আয়ুব সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। নিখাত ফাতমা সকল অতিথিদের  ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement

মাননীয় সংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তিনি আরও বলেন যে এই ইউনানী মেডিক্যাল কলেজ কে সরকারি করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন,এবং তিনি আরো বলেন যে কলেজের পরিচালন সমিতির লোকদের নিয়ে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের  কাছে নিয়ে যাবেন। শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় ইউনানী প্যথীর উপকারিতা নিয়ে বিষদে খুব ভালো ভাবে বর্ণনা করেন।ইমাম ফজলুর সাহেব সকলের সামনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন যে এই কলেজে কে সরকারী করার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে।আমিরুদ্দিন ববি ও রেহানা খাতুন সকলেই এই কলেজকে সরকারী করার পক্ষে সওয়াল করেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি খুবই সুন্দর ভাবে পরিচালনা করেন ডা. হিনা তারিক।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ