জেলা 

ঈদ উপলক্ষে দুই হাজারের বেশি জামা কাপড় উপহার দিলেন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী, রেল কলোনি উচ্ছেদের প্রতিবাদ জানালেন বিধায়ক

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিধায়ক ইদ্রিস আলীর প্রতিনিধি সেখ ইব্রাহিম ওরফে মহাবীর এবং আপ্ত সহায়ক মফিজুল হক জানান-ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী এবছর ঈদ উপলক্ষে প্রায় লক্ষাধিক টাকা গরীব মানুষদের উপহার দেন। তাছাড়া দুই হাজারের বেশি শাড়ি, লুঙ্গি ইত্যাদি গরীবদের উপহার দেন,আজকে ২৯শে এপ্রিল শুক্রবার, বিধায়ক ইদ্রিস আলীর ভগবানগোলার বাসভবনে ।

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা এক নং ব্লকের পাকা দরগা মসজিদের প্রাঙ্গণে জুম্মার নামাজের পর এলাকা উন্নয়ন বিধায়ক তহবিল থেকে একটি হাই মাস লাইট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থ ব্যয়ে শিলান্যাস করেন বিধায়ক ইদ্রিস আলী। মসজিদের ইমাম হাফেজ সাহেব, মসজিদের মুসল্লি , মাদ্রাসার সম্পাদক ওমর শরীফ ওরফে পেলে এবং তৃনমূল কংগ্রেসের নেতা কর্মীদের সামনে ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আপনারা আস্হা রাখুন তিনি উন্নয়নের কান্ডারী।

Advertisement

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিধায়ক ইদ্রিস আলী বলেন, ভগবানগোলার মানুষ খুব ভালো মানুষ,বড় মনের মানুষ, মমতা ব্যানার্জীকে শ্রদ্ধা করার সঙ্গে সঙ্গে আমাকেও ভালবেসে ফেলেছেন। আমি এই রমজান মাসে ভগবানগোলাতে ১৫দিন যাবৎ আছি অনেক মানুষের মন বুঝে ফেলেছি। ভগবানগোলার মানুষ জানেন,অন্যায় করলে মমতা ব্যানার্জি কাউকে ছেড়ে দেন না।যদি তৃনমূল কংগ্রেসের কেউ অন্যায় করে তোলাবাজি করে, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তিনি তাদের জেলে পাঠাতে দ্ধিধাবোধ করেন না। তৃনমূল কংগ্রেসের শম্ভু কাউ তার প্রমান,আজ ও সে জেল খাটছে।

উল্লেখ থাকে কেন্দ্রীয় সরকার তথা রেলের তরফ থেকে ভগবানগোলার স্টেশনের পাশে যারা ২৫/৩০বছর ধরে বাস করছে, তাদের ঘর ভাঙার নোটিশ জারি করেছে রেলের তরফ থেকে।এই খবর পেয়ে বিধায়ক ইদ্রিস আলী ঐ কলোনীতে যান।যে নোটিশটি দেওয়া হয়েছে তার কোন মেমো নং নাই,কার ঘর কোন জায়গায় ভাঙা হবে সেটা লেখা নাই, শুধু ভগবানগোলা লেখা আছে। বিধায়ক ইদ্রিস আলী জানান,এই নোটিশ বেআইনী এবং উদ্দ্যোশ‌্যপ্রনোদিত ।কারন ভগবানগোলাতে হাজার হাজার মানুষ বাস করেন, তাহলে সবার কি ঘর ভেঙে দিতে হয়? তিনি রেল কলোনী বাসিদের আশ্বাস দেন এবং বলেন আপনারা নিশ্চিত থাকুন আমাদের দল এটা দেখছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছেন। রমজান মাসে গরমের সময় কেউ আপনাদের ঘর ভাঙতে এলে আপনারা বাধা দেবেন এবং আমাদের জানাবেন।

এলাকার ব্লক সভাপতি আফরোজ সরকার ঔখানে যান তিনি বলেন, আমরা এম পি এর সঙ্গে কথা বলবো, এবং রেল কর্তৃপক্ষ এর সঙ্গে কথা বলবো। আপনাদের কোন চিন্তা করবেন না। ভগবানগোলা থানার ওসি দীপক হালদার সেখানে যান এবং সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানান।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ