জেলা 

কল্যাণীর জে এন এম হাসপাতাল ভয়াবহ আগুন, চাঞ্চল্য এলাকায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার রাতে নদীয়া জেলার কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল কলেজ এন্ড হসপিটালের আইসোলেশন ওয়ার্ডে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলে ওঠে সমগ্র ওয়ার্ড। এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন।

হাসপাতালে অগ্নিকাণ্ড কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোগীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকরা পৌঁছে গেছেন। আগুন নেভানোর কাজ দ্রুত গতিতে চলছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে দমকলের কর্মীরা। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ