আন্তর্জাতিক 

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বনাম ইসরাইলের লড়াইয়ে বলি ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি জওয়ান

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস বনাম ইসরাইলের লড়াই তুঙ্গে। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। গাজা ভূখণ্ডে প্রবেশ করছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। পালটা হামলা চালাচ্ছে সুন্নি জঙ্গি সংগঠন হামাস। আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে লড়াই। এই পরিস্থিতিতে গাজা ভূখণ্ডে হামাসের আক্রমণে নিহত হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত ইসরায়েলি জওয়ান।

বুধবার ইসরায়েলের সরকারি সূত্রে খবর, হালেল সলোমন নামে ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট দক্ষিণ ইসরায়েলের ডিয়ামোনা শহরের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাতে গাজা ভূখণ্ডে সালা-আল-দিন সড়কের অদূরে হামাস বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে সলোমনের মৃত্যুর কথা জানিয়ে শোকপ্রকাশ করেছেন ডিয়োমোনা শহরের মেয়র বেনি বিতন। তিনি লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গাজা যুদ্ধে ডিয়ামোনার সন্তান হালেল সলোমন নিহত হয়েছেন।”

Advertisement

উল্লেখ্য, ইসরায়েলের ডিয়ামোনা শহরটি ‘লিটল ইন্ডিয়া’ নামে পরিচিত। সেখানে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত ইহুদির বাস। সেই শহরেরই বাসিন্দা ছিলেন ২০ বছরের ওই স্টাফ সার্জেন্ট সলোমন। তাঁর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। এদিকে, গাজা ভূখণ্ডে আরও গভীরে প্রবেশ করছে ইজরায়েলি সেনা। মাটি কামড়ে পালটা লড়াই চালাচ্ছে হামাস। এপর্যন্ত সংঘাতে ১৫ জন আইডিএফ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ইহুদি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়, “এই যুদ্ধে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তবে জয় না মেলা পর্যন্ত লড়াই চলবে।” সব মিলিয়ে ৭ অক্টোবরের পর থেকে ১ নভেম্বর পর্যন্ত ৩২৮ জনের মৃত্যু হয়েছে। সাধারণ ইসরাইলি নাগরিকদের কয়েক লক্ষ্য বেঘর হয়েছে। আক্ষরিক অর্থে ইসরাইল এবং আমেরিকার যৌথ সামরিক জোট সমাসের মত একটি ছোট্ট সংগঠন সঙ্গে এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর বিস্ময়ের কিছু নেই।

প্রসঙ্গত, ইসরায়েলের (Israel) হয়ে হামাস নিধনে শামিল হয়েছেন মণিপুরের যোদ্ধারাও। ইহুদি দেশটির হয়ে লড়াইয়ে নেমেছেন মিজোরামের যোদ্ধারাও। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস তথা আইডিএফের অংশ হয়েই যুদ্ধের ময়দানে নেমেছেন বেনেই মেনাশে সম্প্রদায়ের এই প্রতিনিধিরা।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ