জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

যেমন খুশি ছবি আঁকি’ কর্মশালায় শামিল হল পাবদাড়া হাই মাদ্রাসার সঙ্গে পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

নায়ীমুল হকের প্রতিবেদন: উত্তর চব্বিশ পরগনার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাবদাড়া হাই মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল এক অভিনব কর্মশালা। বিষয় ছিল যেমন খুশি ছবি আঁকি। মাদ্রাসার উদ্যোগে শামিল হয়েছিল পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও। করোনা অতিমারির দীর্ঘ দু’ বছর পর যখন শিক্ষালয় খুলল শিশুদের মধ্যে ছিল নানা জড়তা। সেই জড়তা কাটানোর উদ্দেশে এবং শিশুদের শিক্ষালয় মুখী করার জন্য পাবদাড়া হাই মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এদিনের এই আয়োজন । কর্মশালাটি পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউর রহমান এবং শিক্ষক সুমন সরকার। শিক্ষার্থীরা অতি আনন্দের সঙ্গে নানা চিত্রের মধ্য দিয়ে তাদের মনের ক্যানভাসে রঙিন…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বাংলার জনরবের সাহিত্য আড্ডায় বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবসের মূল্যায়ন

সংবাদদাতা, বাংলার জনরব: “মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিকে সামনে রেখে কোন দেশ তার স্বাধীন ভূখণ্ডের জন্য রক্তক্ষয়ী আন্দোলন করে স্বাধীনতা অর্জন করে নজির সৃষ্টি করেছে বিশ্বের একমাত্র দেশ বাংলাদেশ। আজ বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবসে সমস্ত বাংলাদেশ বাসীকে জানাই হার্দিক অভিনন্দন। বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র নায়কের রাষ্ট্রসঙ্ঘে বাংলায় ভাষণ প্রদানের সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে বাঙালি হিসেবে আজ গর্ববোধ করছি।এক সমূদ্র রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য সেইসব বীর শহীদদের কুর্ণিশ জানাই।”- জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত চলতি মাসের চতুর্থ শনিবার গত ২৬ মার্চ সন্ধ্যায় সাহিত্য আড্ডায় কথাগুলি বলেন পোর্টালের…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Abhishek Chatterjee death: প্রয়াত বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আজ বৃহস্পতিবার ভোরে মারা গেলেন বিশিষ্ট অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।আজ বৃহস্পতিবার ভোরে তিনি বাড়িতে মারা যান। অভিনয় ছিল তাঁর প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন তিনি। শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিশ্লেষণ বাংলার জনরবের ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানে

বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিশ্লেষণে শুধু নারীকে নিয়ে এক তরফা আলাপ আলোচনা প্রতিবছর হয়। এবারও হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি আছে যে নারীকে কেবল নারীর তকমায় আবদ্ধ না রেখে কেন তাকে সমাজে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে দেখা হয় না? জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলার জনরব আয়োজিত ‌গত ১২ মার্চ আন্তর্জাতিক ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের মতামত প্রসঙ্গে কথাগুলি বলেন সুরাটের বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলী। তাঁর মতামতে পূর্ণ সহমত জানিয়ে অনুষ্ঠানের অতিথি কবি শঙ্কর কুমার ঘোষ আন্তর্জাতিক নারী দিবস…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

পশ্চিমবাংলার সংক্ষিপ্ত ইতিহাস জানতে হলে অবশ্যই ‘বাংলার মুখ ‘ পড়তে হবে বললেন বিশিষ্টজনরা

বিশেষ প্রতিনিধি : ‘বাংলার মুখ ‘ এর লেখক বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক পশ্চিমবাংলার প্রতিটি জেলার প্রতিটি মহকুমা এবং ব্লকের সংক্ষিপ্ত ইতিহাস ঐতিহ্যের সংক্ষিপ্ত  বিবরণ তুলে ধরেছেন বলে বিশিষ্টজনরা মনে করছেন। বাংলার জনরব আয়োজিত ইউটিউব অনুষ্ঠানে এই মন্তব্য করলেন হুগলি জেলার গড় মান্দারণ হাইস্কুলের শিক্ষিকা আমিনা বেগম এবং রওশন আলী মল্লিক স্মৃতি জুনিয়র হাই মাদ্রাসার প্রধান শিক্ষিকা আরিফা মল্লিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক নৌশাদ মল্লিক স্বয়ং। তিনি বলেন তার সাংবাদিক জীবনে পশ্চিম বাংলার প্রতিটি জেলার প্রতিটি মহকুমা  তিনি গিয়েছিলেন সেই সব এলাকার মানুষের শিক্ষা সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশেছেন। সেই কথাগুলোই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতা আন্তর্জাতিক বই মেলায় “ন্যায় প্রতিষ্ঠায় আল-কুরআন” শীর্ষক আলোচনাচক্র

বিশেষ প্রতিনিধি : কলকাতায় আন্তর্জাতিক বইমেলায় বাংলা ইসলামী প্রকাশনী ট্রাস্টের উদ্যোগে এস.বি. আই অডিটোরিয়ামে “The Role of Quran in Establishing Justice” অর্থাৎ”ন্যায় প্রতিষ্ঠায় আল-কুরআন” শিরোনামে একটি আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনাচক্রে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বিশিষ্ট লেখক ও রাজ্য জামাআতের এইচ.আর. ডি বিভাগের সম্পাদক নাসিম আলি সাহেব, বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রসূন ভৌমিক মহাশয়, জামাআতের রাজ্য ইসলামী সমাজ বিভাগের সম্পাদক মাওলানা মুফতি তাহেরুল হক সাহেব, এস. আই.ওর রাজ্য সম্পাদক সাহাবুদ্দিন মন্ডল সাহেব প্রমুখ। আলোচনায় বক্তারা উল্লেখ করেন সাম্য, ন্যায় ও সুবিচারপূর্ণ দেশ ও সমাজ গঠন কুরআনের নির্দেশনার মাধ্যমেই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চের উদ্বোধন করলেন বাংলাদেশের প্রখ্যাত কবি কামাল চৌধুরী

বিশেষ প্রতিনিধি : কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চ হল কলকাতা বইমেলায়। লিটল ম্যাগাজিন মণ্ডপের পাশে। শঙ্খ ঘোষ মঞ্চের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও মুজিব শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির সমন্বয়ক কবি কামাল চৌধুরী। উপস্থিত ছিলেন মুম্বাইয়ের নাট্য ব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালী-র কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবিকন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি অধ্যাপক অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক ও লেখিকা রূপা মজুমদার, রাজ্যের মন্ত্রী ও লেখক ড. হুমায়ুন কবীর, কবি কামাল চৌধুরী, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, ঔপন্যাসিক সাংবাদিক প্রচেত গুপ্ত, প্রকাশক…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাগরদীঘি ৫ম বইমেলায় কবি সম্মেলন 

খাদিজা খাতুন  -ঃ জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে ও সাগরদীঘি বই মেলা কমিটির পরিচালনায় বই মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে কবি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ২৭ ফেব্রুয়ারী ২০২২ রবিবার। উক্ত কবি সম্মেলনে বিভিন্ন জেলার প্রায় ৪০ জন কবি ও লেখক উপস্থিত ছিলেন যথাক্রমে সাধন কুমার রক্ষিত, মজিবুর রহমান,  সংহিতা রক্ষিত , সালাহ উদ্দিন সেখ,  আব্দুল লতিফ, দুলাল  প্রামানিক, তুষার কান্তি খাঁ, জয়কুমার ধারা, তানজিলাল সিদ্দিকী, নুরুল হাসান,  ইমতিয়াজ কবির, শেরীফ হোসেন,মহঃ মুস্তফা শেখ, কমল মন্ডল,  নজরুল ইসলাম, মৌমিতা দত্ত রহমান, আমিনা সুলতানা শ্রেষ্ঠা, অলক নন্দী,  বিভাস চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি  সুচারুরূপে সঞ্চালনা…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Book Fair : বর্তমান সময়ের বইমেলায় আগের মত বইপ্রেমীদের ভীড় নেই বাংলার জনরব এর ইউটিউব চ্যানেলের লাইভ অনুষ্ঠানে বললেন দুই বাংলার বিশিষ্ট কবি সাহিত্যিকরা, গান কবিতায় জমে উঠলো সাহিত্যের আড্ডা

বিশেষ প্রতিনিধি বাংলার জনরব: বইমেলাকে ঘিরে বাঙালির আবেগ সর্বত্রই রয়েছে। এপার বাংলা ওপার বাংলার বইপ্রেমীরা বইমেলাকে ঘিরে এক নতুন উন্মাদনা সৃষ্টি করে থাকেন। কিন্তু একটা সময় বইমেলায় যে আবেগ ছিল বইপ্রেমীদের। কালের নিয়মের সেই আবেগ অনেকটাই কমে গেছে। এখন বইমেলা গুলোতে বইয়ের স্টলে ভিড় থাকে না থাকে খাবারের দোকানে বেশি হয়। বইমেলা আর বইমেলা নেই বইমেলা এখন বাণিজ্যিকরণ হয়ে গেছে। বাংলার জনরব আয়োজিত ইউটিউব লাইভ অনুষ্ঠানের শনিবারের আয়োজনে ছিল বইমেলার একাল-সেকাল শীর্ষক আলোচনা। এই আলোচনায় কার্যত বিশিষ্ট কবি সাহিত্যিকরা স্বীকার করে নিলেন একালের বইমেলায় আগের মতো কৌলিন্য নেই চাকচিক্য আছে…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো গুয়াহাটিতে

নাসিরুদ্দিন আহমেদ, গুয়াহাটি:বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী, সাংস্কৃতিক ও জনসংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চলচ্চিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলি বলেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি আরও বলেন যে মার্চের প্রথমার্ধ পর্যন্ত গুয়াহাটির বিভিন্ন প্রেক্ষাগৃহে সেদেশের চলচ্চিত্র প্রদর্শীত হবে।বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গুয়াহাটি সহকারী-হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত হয়েছে এই উৎসব। তিনি উল্লেখ করেন ভারত-বাংলাদেশ ১৯৪৭ সালে দেশভাগের ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দেশের মানুষ প্রায় একই ভাষায় কথা বলে, একই নদীর তীরে…

আরও পড়ুন