আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিশ্লেষণ বাংলার জনরবের ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানে
বিশেষ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিশ্লেষণে শুধু নারীকে নিয়ে এক তরফা আলাপ আলোচনা প্রতিবছর হয়। এবারও হয়েছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। কিন্তু এক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি আছে যে নারীকে কেবল নারীর তকমায় আবদ্ধ না রেখে কেন তাকে সমাজে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে দেখা হয় না? জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলার জনরব আয়োজিত গত ১২ মার্চ আন্তর্জাতিক ভার্চুয়াল সাহিত্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়ে নিজের মতামত প্রসঙ্গে কথাগুলি বলেন সুরাটের বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী ঘোষ আলী। তাঁর মতামতে পূর্ণ সহমত জানিয়ে অনুষ্ঠানের অতিথি কবি শঙ্কর কুমার ঘোষ আন্তর্জাতিক নারী দিবস…
আরও পড়ুন