বিবিধের মাঝে ঐক্যের সুর বাঁধাই হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল আহ্বান, অনুসন্ধানের উদ্যোগে মাতৃভাষা দিবসের ভার্চুয়াল অনুষ্ঠানে কবি-সাহিত্যিকদের কথায় উঠে এলো সে কথাই বারবার
নাফিসা ইসমাতের প্রতিবেদন : নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান ; দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জগজন মানিবে বিস্ময়…… সত্যের নাহি পরাজয়। কবি অতুলপ্রসাদের এই গানের কলি ধরেই যেন চললেন সকল বক্তা, এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে। অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন মূলত শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে। ভার্চুয়াল হলেও দীর্ঘ অনুষ্ঠানের কখনও তা মনে হয় নি, ভাবতেই পারা যাচ্ছিল না আমরা জগতের বিভিন্ন প্রান্তে বসে আছি। অনুসন্ধান কলকাতার উদ্যোগে মাতৃভাষা দিবসে আন্তর্জাতিকতার স্বাদ যেন এক অন্য মাত্রায় ফিরে পাওয়া গেল। গত সোমবার মাতৃভাষা দিবসের অন্তর্জাল আঙিনায় ‘আ-মরি মাতৃভাষা’ শীর্ষক এই অনুষ্ঠানের…
আরও পড়ুন