বাংলার জনরবের আন্তর্জাতিক আন্তর্জালিক কবিতা সন্ধ্যা
বিশেষ প্রতিনিধি বাংলার জনরব: অন্যপেশায় যুক্ত থেকেও নীরবে সৃষ্টিশীল সাহিত্যের মাধ্যমে সমাজকে প্রভাবিত করে চলেছেন কেউ কেউ। যাঁদের কথা সমাজের মূল স্রোতে ব্রাত্যই থেকে যায়। বাংলার জনরব নিউজ পোর্টালের সাহিত্য বিভাগ সেইসব প্রতিভাধরদের নিয়ে নিয়মিত সাহিত্য অনুষ্ঠান করে আসছে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ১২ ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যায় বাংলার জনরব এক আন্তর্জাতিক আন্তর্জালিক সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছিল। যাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ রাজশাহীর বরিষ্ঠ কবি এরফান আলী এনাফ, গুয়াহাটি অসম থেকে বিশিষ্ট বাচিক শিল্পী নাট্যব্যক্তিত্ব অসীম ঘোষ, কলকাতা থেকে বিশিষ্ট চিকিৎসক সমাজকর্মী ও কবি দীপ্তি রায়। বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল…
আরও পড়ুন