জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

তৃতীয় রবির সাহিত্য এর উদ্যোগে বর্ণময় অনুষ্ঠান

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২১ মে ২০২৩ হাওড়া জেলার মনোহরপুর প্রাথমিক বিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘তৃতীয় রবি’র আড্ডা’ সাহিত্য সংস্থার সাহিত্য অনুষ্ঠান। যে অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সংস্থার মুখপত্র ‘গ্রীষ্ম সংখ্যা ২০২৩’ এর প্রকাশ, গান, কবিতা পাঠ, আলোচনা ও সাহিত্য সম্মাননা। এদিন সাহিত্যিক ভবেশ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্য সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রমে অশোক অধিকারী, গোলাম রসুল ও সুদীপ্ত মাইতি। ছবি : বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নানকে সংবর্ধিত করছেন কবি জাহাঙ্গীর মিদ্দে। শিল্পী উমা সিনহার পরিবেশিত রবীন্দ্র সংগীত ‘তোমার অসীমে প্রাণমন লয়ে মত…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সুন্দরবন ভ্রমনের মধ্যে দিয়ে নিউজ কলকাতার ঈদ মিলন উৎসব 

কাজী হাফিজুল: সম্প্রতি টানা দুদিন ব্যাপী দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী ব্লকের শিবগঞ্জ জুনিয়র হাই স্কুল সংলগ্ন ধনঞ্জয় চম্পাবতী স্মৃতি সভাঘরে অনুষ্ঠিত হল নিউজ কলকাতা পরিবারের ঈদ মিলন উৎসব। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাতটা থেকে বক্তৃতা, কবিতা পাঠ, আবৃত্তি, শ্রুতি নাট্যর মধ্য দিয়ে রাত্রি দশটা পর্যন্ত ।এদিন আশ্রমিক পরিবেশে বিদ্যালয়ের অনেক ছাত্র-ছাত্রী গান ও কবিতা পাঠ করে।কলকাতা, হাওড়া,হুগলি,নদীয়া, দুই চব্বিশ পরগনা, মেদিনীপুর,মুর্শিদাবাদ এর অগণিত ভ্রমণ পিপাসী সাহিত্যপ্রেমী মানুষ আনন্দ ভাগ করে নেয় ।বক্তব্য রাখেন সুন্দরবন চম্পা মহিলা সোসাইটি কর্ণধর তথা শিক্ষারত্ন শিক্ষক অমল নায়েক।তিনি বলেন,”আপনারা সুন্দরবন মানুষের সাথে যে মেলবন্ধন…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

জনপ্রিয় টিভি সিরিয়ালের অভিনেত্রী বৈভবী উপাধ্যায়ের পথ দুর্ঘটনায় মৃত্যু, বলিউডে শোকের ছায়া

বাংলার জনরব ডেস্ক: হিমাচলের পাহাড়ি রাস্তায় বাক নিতে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ধারাবাহিকের অভিনেত্রী বৈভবী উপাধ্যায়।মঙ্গলবার সকালে হিমাচল প্রদেশে ঘটেছে ঘটনাটি। অভিনেত্রীর দেহ মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। জনপ্রিয় ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকে জাসমিনের চরিত্রে অভিনয় করছিলেন বৈভবী। তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল। ‘সিম্পলি স্বপ্নে’, ‘ক্যায়া কসুর হ্যায় আমলাকা’র মতো ধারাবাহিকেও অভিনয় করেছেন বৈভবী। বৈভবীর মৃত্যুর খবর নিশ্চিত করেন ‘সারাভাই ভার্সেস সারাভাই টেক ২’ ধারাবাহিকের অভিনেতা-প্রযোজক জেডি মাজেথিয়া। মাত্র ৩২ বছর বয়সে বৈভবীর এমন মৃত্যু তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা প্রকাশ

দীপাঞ্জন দে: ১৪ মে ২০২৩ (রবিবার) বাংলা ভাষায় অন্যতম বিজ্ঞান পত্রিকা ‘বিজ্ঞান অন্বেষক’-এর বিশেষ পাখি সংখ্যাটি প্রকাশ পেল। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে এই পত্রিকা প্রকাশিত হয়। লম্বা পথ অতিক্রম করে ২০২৩ সালে ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা ২০ বর্ষে পদার্পণ করেছে। পাখি সংখ্যাটি হল দ্বিমাসিক ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২০তম বর্ষের ৩য় সংখ্যা (মে-জুন ২০২৩)। এদিন গোবরডাঙা গবেষণা পরিষদে ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় মজবুত লড়াই চাই’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘বিজ্ঞান অন্বেষক’-এর নতুন সংখ্যাটি প্রকাশ পায়। ‘বিজ্ঞান দরবার’ (কাঁচরাপাড়া) এবং ‘গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি’-র আয়োজনে এই সভা বসেছিল।…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘দ্য কেরালা স্টোরি’ “কেন পশ্চিমবঙ্গ সিনেমাটি নিষিদ্ধ করবে?” জানতে চাইলো সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল মমতা সরকার।  দেশজুড়ে সিনামাটি চললেও বাংলার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ। ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। সেই মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি তামিলনাড়ু সরকারের বক্তব্যও জানতে চেয়েছে আদালত। সিনেমাটির প্রয়োজক সংস্থার হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি আদালতে জানান, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে সিনেমাটির সম্প্রচার…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় কবি সংবর্ধনা ও সম্মেলন

নিজস্ব প্রতিবেদন : ৭ই মে ২০২৩ দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় অধ্যাপক কল্যান ভট্টাচার্য এবং কবি পার্বতী ভট্টাচার্যের পৌরহিত্যে সারস্বত সাধন মঞ্চে অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য কবি সম্মেলন। অনুষ্ঠানে কবিতা পাঠ, কবিতা নিয়ে আলোচনা এবং কবিদের সম্বর্ধনার বিশেষ আয়োজন ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন ড রণজিৎ কুমার শাস্ত্রী,ড নির্মল করণ,ড শাশ্বত দাশ এবং নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমীর প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ। যে সকল কবিরা কবিতা পাঠ এবং সম্বর্ধিত হলেন, তাঁদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি সুশীল মন্ডল, আনসার উল হক, তাপসী আচার্য্য, মহুয়া ঘোষ,গৌতম সরকার, অপর্ণা ভট্টাচার্য, সৌম্যদীপ রাহা, মনোরঞ্জন সরদার,মেঘনাথ বিশ্বাস প্রমুখ।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মেলামেশা সাহিত্য বাসরের পঁচিশে বৈশাখ উদযাপন 

সংবাদদাতা বাংলার জনরব, ধনিয়াখালি: পঁচিশে বৈশাখ আপামর বাঙালির এক ভাবাবেগের দিন। এই দিনে সকাল থেকেই ছোটবড় সবাই মিলে সামিল হয় প্রভাতফেরি, কবিতা, গানে কবিগুরু বন্দনায়। শহর থেকে গ্রামে সর্বত্র মেতে ওঠে রাবীন্দ্রিক চেতনায়। এই দিনটা যেন মহোৎসবে পরিণত হয় দিকে দিকে। ওই উদ্দেশ্যকে সামনে রেখেই ধনেখালির ‘মেলামেশা সাহিত্য বাসর’ এক অনাবিল আনন্দ উৎসবে সামিল হয়েছিল স্থানীয় সুরভি পাঠাগার কক্ষে। সাহিত্যিক তথা সাহিত্য বাসরের সম্পাদক স্বপন কুমার হালদারের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। ফানুসে দেখনদারি বাদ দিয়ে আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও স্পন্দন পত্রিকার…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

স্মৃতিচারণ : না ফেরার দেশে চলে গেলেন বাংলার জনরবের গুয়াহাটিবাসী সংগীত শিল্পী ঋষিরাজ শর্মা 

সেখ আব্দুল মান্নান : দুপুর ১২ টা ৪১ মিনিটে হোয়াটসঅ্যাপে ম্যাসেজটা দেখেই চমকে উঠলাম। আজ সকালে চলে গেছেন গুয়াহাটির বিশিষ্ট আইনজীবী ও সংগীত শিল্পী ঋষির শর্মা। গুয়াহাটি থেকে মর্মান্তিক ম্যসেজটা পাঠিয়েছেন বিশিষ্ট সমাজসেবক বাচিক শিল্পী অজিত কুমার সেন। ম্যাসেজটা পেয়ে মাস পাঁচেক আগে ঋষিরাজ শর্মার সাথে হওয়া আমার কথপোকথনের স্মৃতি রোমন্থন করছি। এমন সময় ফোন এলো গুয়াহাটির নিউজ পোর্টাল ‘নয়া ঠাহর’ এর সম্পাদক অমল গুপ্তর । অমল দা আড়ষ্ট গলায় বললেন ঋষিরাজ চলে গেলেন। আফশোস রয়ে গেল তার সাথে শেষ দেখাটা হলোনা। অমল দা বললেন তাঁর স্ত্রীকে যখন কলকাতা মুকুন্দপুর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সম্প্রীতি আকাদেমির গুণীজন সংবর্ধনা

সংবাদদাতা বাংলার জনরব:দীর্ঘ দু’দশেকের বেশি সময় বিভিন্ন বৌদ্ধিক আলোচনা এবং গুণীজনের সংবর্ধনার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কলকাতা শহরে সমাদৃত সম্প্রীতি আকাদেমি । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দের পরিচালনায় সম্প্রীতি আকাদেমি গত ২৯ এপ্রিল ২০২৩ বৌবাজার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় এক বিশেষ আলোচনা, সংবর্ধনা এবং গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিল। নীলাঞ্জনা ভট্টাচার্যের সলমনের গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সংস্থার সভাপতি সুমন পাল ভিক্ষুর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় নির্ধারিত আলোচনা সভা। ‘বাইবেল ৪০০: কিং জেমস্ থেকে মিঙঙোর মঙ্গলবার্তা’ বিষয়ে আলোচনায় অংশ নেন শিশির রায়, অরুন্ধতী দাস,শামিম সাইফুল্লা, অংশুমান ভৌমিক। যদিও…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ঈদ উপলক্ষে এক গুচ্ছ ঈদের কবিতা : লিখেছেন সেখ আব্দুল মান্নান/ আবদুল্লাহ সাদি/ আরেফা গোলদার/ ডাক্তার ওয়ালিউল ইসলাম

Advertisement:     এসেছে আবার ঈদ! শেখ আবদুল্লাহ সা’দী সওগাতে ভরি’ খুশীর খাঞ্চা                এসেছে আবার ঈদ! তামাম দুনিয়া সালাম জানায়        পুকারি’ ‘খোস আমদিদ’!! সবার মিলনে পূর্ণ আজিকে                 খুশীর এ মহফিল! পুণ্য মিলনে সবাই সামিল,                সবাই দরাজদিল!! কেউ কারও নয় দুশমন আজ,                     স্বজন-বন্ধু সবে! সকল মানুষ মিলেমিশে গেছে                মিলন-মহোৎসবে!!…

আরও পড়ুন