২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নূন্যতম বয়সসীমা ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ
বিশেষ প্রতিনিধি : ২০২৮ সালে যারা মাধ্যমিক দেবেন তাদের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ৩১ অক্টোবর ২০১৩ সালের মধ্যে যাদের জন্ম তারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে বলে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।বৃহস্পতিবার, পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিষয়ে। পাশাপাশি, পিপিএস-পিপিআর নিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থীদের ন্যূনতম বয়স মূলত পশ্চিমবঙ্গ সরকারের ১৯৯১ সালের ৩১ জুলাইয়ের ৩৮০-ইডিএন (পি) নম্বর আদেশ এবং ২০০৫ সালের ২৮ অক্টোবরের ১৩৩০-এস.ই. (এস) নম্বর সরকারি আদেশ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ, পর্ষদ সূত্রে খবর, রাজ্য সরকারের পূর্ববর্তী…
আরও পড়ুন