তারাপীঠের মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ
বাংলার জনরব ডেস্ক : বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরেও মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছেন মন্দির কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছেন, মন্দিরে মোবাইল নিয়ে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল গেটে নিরাপত্তারক্ষীদের কাছে জমা রেখে ঢুকতে হবে। আগেই মন্দির চত্বরে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার তা কার্যকর করা হল। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবায়েতদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন বীরভূমের জেলাশাসক। সেই বৈঠকে মন্দিরের ‘নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায়’ রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নয়া…
আরও পড়ুন