করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই জানালেন রেলমন্ত্রী, অন্তর্ঘাতের ইঙ্গিত!
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করল রেল। রবিবার সন্ধ্যায় এ কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী বলেছেন, ‘‘যা কিছু তথ্য পাওয়া গিয়েছে, সব মাথায় রেখেই এই দুর্ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার সুপারিশ করেছে রেলওয়ে বোর্ড।’’ শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। যদিও রবিবার সকালে ওড়িশা সরকার মৃতের সংখ্যা ২৭৫ বলে জানিয়েছে। রবিবার সকালে ওড়িশার বাহানগা বাজারের দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে সরকারি সংবাদমাধ্যম দূরদর্শনকে সাক্ষাৎকার…
আরও পড়ুন