দেশ 

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র পর, এবার সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, খুব শীঘ্রই কংগ্রেস সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আর্জি জানাতে চলেছে। এদিন এক্সবার্তায় রমেশ বলেন, ভারতের জাতীয় কংগ্রেস খুব শীঘ্রই ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানাতে চলেছে। ভারতের সংবিধানে বর্ণিত যাবতীয় আদর্শ, বিধি এবং সাংবিধানিক নীতি পালনের যা কিছু আছে মোদী সরকার তার উপর আঘাত হানছে। আমরা অত্যন্ত আশাবাদী…

আরও পড়ুন
দেশ 

নীতিশ নাইডু চিরাগ সমর্থন না করলে লোকসভাতেই আটকে যেত ওয়াকফ সংশোধনী বিল!

বুলবুল চৌধুরী : রাত দুটো তারিখ তেসরা এপ্রিল বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল ২০২৪। 2 এপ্রিল বুধবার বেলা বারোটার সময় লোকসভায় এই বিল পেশ করা হয়। মনে করা হচ্ছিল এই বিলকে সামনে রেখে মোদি সরকার বিরোধী জোটকে ভেঙে দিতে পারে। রাত দুটোই যখন ভোটাভুটি হল ভোটাভুটির ফলাফলে স্পষ্ট হয়ে ধরা দিল বলতেন জোটের শরিক দলের সাংসদ সংখ্যা ২৯৩, ওয়াকফ সংশোধনী বিল এর পক্ষে ভোট পড়েছে ২৮৮। এ থেকে স্পষ্ট এনডিএ জোট শরীকদের মধ্যে পাঁচজন এই বিলের পক্ষে ভোট দেননি। উল্টোদিকে ইন্ডিয়া জোটের সমগ্র বিরোধী দলের সাংসদ সংখ্যা…

আরও পড়ুন
কলকাতা দেশ 

2016 এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল দেশের শীর্ষ আদালত, এক কলমের খোঁচায় ২৫৭৫২ কর্মহীন

বাংলার জনরব ডেস্ক : ২০১৬ সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রায় দিতে গিয়ে বলেছেন নিয়োগে ব্যাপক কারচুপি হয়েছে কোনভাবেই আলাদা করা সম্ভব নয় স্বচ্ছতার সঙ্গে যারা চাকরি করেছেন তাদেরকে তাই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল হয়ে গেল। আদালতের এক কলমের খোঁচায় চাকরি চলে গেল এই রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের।প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

ওয়াক্‌ফ বিল একটি অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ, যা মুসলমানদের বিরুদ্ধে আইনগত বৈষম্যের পথ প্রশস্ত করছে: সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি

বিশেষ প্রতিনিধি : জামাআতে ইসলামী হিন্দের সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি ওয়াক্‌ফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করেছেন এবং এটিকে ‘একটি অত্যন্ত নিন্দনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন, যা মুসলমানদের বিরুদ্ধে আইন প্রণয়নের মাধ্যমে বৈষম্যের পথ প্রশস্ত করে। তিনি উল্লেখ করেছেন যে, ১৯৯৫ সালের ওয়াক্‌ফ আইনের যে বিধানগুলি বিলটি বাতিল করতে চায়, সেগুলি কেবল মুসলমানদের জন্যই নয়; অন্যান্য ধর্মীয় সম্প্রদায়েরও একই ধরনের অধিকার রয়েছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় দান-সম্পর্কিত আইনে তাদের ব্যবস্থাপনা বোর্ডকে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ রাখার বিধান রয়েছে। এছাড়াও, ‘ব্যবহারকারীদের দ্বারা মন্দির’ ঠিক যেভাবে স্বীকৃত, ‘ব্যবহারকারীদের দ্বারা ওয়াক্‌ফ’-কেও সেইভাবে স্বীকৃতি…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধনী বিল এনে বিভাজনের রাজনীতিকে হাওয়া দিচ্ছে বিজেপি : অখিলেশ যাদব

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ বিল (সংশোধনী) ২০২৪-এর আলোচনায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তীব্র ভাষায় আক্রমণ করেন। অখিলেশ বলেন, বিজেপি জমির জন্য লালায়িত। ওরাই রেল ও প্রতিরক্ষা বিভাগের জমি বেচতে বহু পরিবর্তন করেছে। আর এখন ওরা ভোটেও বিভাজন চাইছে। গত লোকসভায় ওরা দেখে নিয়েছে, মানুষ ওদের ভোট কম দিচ্ছে। বিশেষ করে আমার রাজ্যে ওদের মুখ পুড়েছে। তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, রাজনীতি তাঁর আংশিক সময়ের কাজ। তাহলে দিল্লি থেকেও কেন এরকম আংশিক সময়ের লোককে সরিয়ে দেওয়া হচ্ছে না? ওয়াকফ বিল নিয়ে আলোচনার প্রসঙ্গে বিজেপির বিভাজনের রাজনীতি…

আরও পড়ুন
কলকাতা দেশ 

“ওয়াকফ সংশোধনী বিল মুসলিমদের ধর্মপালনের স্বাধীনতায় হস্তক্ষেপ, সুতরাং অসংবিধানিক” সংসদে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : সংসদে কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করল তৃণমূল। রাজ্যের শাসকদলের তরফে ওয়াকফ বিল নিয়ে আলোচনার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, “বিজেপি দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এই বিল মুসলিমদের ধর্মপালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।” উল্লেখ্য, বিরোধীদের প্রবল আপত্তি ও হট্টগোলের মধ্যে বুধবার লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তিনি দাবি করেন, “সরকার কোনও ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না। কোনও মসজিদের সম্পত্তিতেও হস্তক্ষেপ করছি না। ওয়াকফ বোর্ডের সঙ্গে ধর্মের কোনও যোগ নেই, সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি।”…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধনী বিল সংসদে পেশ! কী আছে বিলে? আপত্তি কোথায়?

বাংলার জনরব ডেস্ক: দেশ জুড়ে তীব্র বিতর্কের মধ্যেই সংসদে পেশ ওয়াকফ সংশোধনী আইন। মোদি সরকারের শরীক দলের সবাই এই বিলকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে ফলে এই বিল পাস শুধু সময়ের অপেক্ষা। কিন্তু প্রশ্ন হল, এই বিল নিয়ে এত বিতর্ক কেন? ওয়াকফ কী? ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন, সেটাকে ওয়াকফ বলে। এই ওয়াকফ সম্পত্তি বিক্রি করা যায় না বা ব্যবসায়ীক স্বার্থে ব্যবহার করা যায় না। ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন, ওয়াকফ আসলে ঈশ্বরের সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আলাদা বোর্ড বা কমিটি গড়ার ধারণা ভারতে শুরু…

আরও পড়ুন
দেশ 

গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব

বাংলার জনরব ডেস্ক : গুরুতর অসুস্থ আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা (সুগার) ব্যাপকভাবে বেড়ে গিয়েছে তাঁর। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের তরফে পরামর্শ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য। লালুর পরিবারের তরফে জানা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেল ৪টে নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানে এইমস হাসপাতালে চিকিৎসা হবে লালুর। আরজেডির তরফে জানা গিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে সুগারের অসুখে ভুগছেন লালু। এর আগেই অসুস্থতার জন্য বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। এই পরিস্থিতির মাঝে শরীরে আঘাত লাগার কারণে ক্ষত…

আরও পড়ুন
দেশ 

দিল্লির সাম্প্রদায়িক অশান্তিতে জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা তথা মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্দেশ আদালতের

বাংলার জনরব ডেস্ক : ২০২০ সালে CAA বিরোধী শাহিনবাগ আন্দোলন চলাকালীন সময়ে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায়  জড়িত থাকার অভিযোগে দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত। অতিরিক্ত মুখ্য বিচারক বৈভব চৌরাসিয়া মঙ্গলবার অবিলম্বে কপিলের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশকে। নয়া নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে গোষ্ঠীহিংসা ছড়িয়েছিল। তৎকালীন বিজেপি নেতা কপিলের ‘প্ররোচনামূলক বক্তৃতা’ অশান্তির অন্যতম অনুঘটক ছিল বলে অভিযোগ। কিন্তু দিল্লি পুলিশ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে যে চার্জশিট পেশ করেছিল তাতে…

আরও পড়ুন
দেশ 

বেআইনিভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙাকে অসংবিধানিক ও অমানবিক বলে আখ্যা দিয়ে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের, তীব্র সমালোচনার মুখে যোগী সরকার

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী সরকারকে আবার বড় ধরনের ক্ষতিপূরণের সম্মুখীন হতে হচ্ছে। যোগী সরকার বুলডোজার সরকার নামে ভারত তথা আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেছে একের পর এক বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়াটাই যোগী সরকারের সিদ্ধান্ত ছিল। যদিও সুপ্রিম কোর্ট এ বিষয়ে বারবার সতর্ক করেছে তা সত্ত্বেও যোগী সরকার তার সিদ্ধান্ত থেকে এমনভাবে সরে আসেনি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই ধরনের এক মামলায় মামলায় বলেছে যে বাড়ি ভাঙার সিদ্ধান্ত বা বাড়ি ভাঙার অভিযান বা বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গা অসাংবিধানিক এবং অমানবিক। বিচারপতি এএস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার…

আরও পড়ুন