দেশ 

ওয়াকফ (সংশোধিত) আইনে “ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে, মুসলিমদের অধিকারও সুরক্ষিত হবে’’ : নরেন্দ্র মোদি

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ (সংশোধিত) আইন ২০২৫ সামাজিক ন্যায়বিচারের দিকে একটি বড় পদক্ষেপ বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! তাঁর দাবি, এই আইন কংগ্রেসের তোষণের রাজনীতির বিরুদ্ধে জবাব। মঙ্গলবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন মাধ্যমের অনুষ্ঠানে এসে ওয়াকফ বিল নিয়ে নিজের মতামত জানান মোদী। তিনি মনে করেন, ওয়াকফ আইনে গরিব মুসলমান, নারী এবং শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। ওয়াকফ আইনকে অস্ত্র করে বিরোধীদের একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন মোদী। তাঁর কথায়, ‘‘তোষণের রাজনীতি নতুন নয়। স্বাধীনতার সময়ই এই তোষণের বীজ বপন করা হয়েছিল। দ্বি-জাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না। তোষণের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

যোগ্য বঞ্চিত চাকরিহারারা তাঁদের চাকরি ফিরে পাক রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে দাবী জানালেন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার (আদতে ২৫,৭৩৫) চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় বঞ্চিত যোগ্যদের পাশে দাঁড়িয়ে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দেড় পাতার চিঠিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি জানান তিনি। কংগ্রেস সাংসদের বক্তব্য, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত প্রার্থীদের চাকরি বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে। চিঠিতে ঠিক কী লিখেছেন রাহুল? মঙ্গলবার এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতিকে চিঠি লেখার বিষয়টি প্রকাশ্যে আনেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতার প্যাডে সোমবার, ৭ এপ্রিল দ্রৌপদী মুর্মুকে তিনি লেখেন, “আদালত নিয়োগ…

আরও পড়ুন
কলকাতা দেশ 

সুপার নিউমেরিক পোস্টের বিষয়ে মমতার মন্ত্রিসভার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত

বিশেষ প্রতিনিধি : সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত অনেকটাই স্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছিল মন্ত্রিসভার তার জন্য সেই সময় কলকাতা হাইকোর্টে আবেদন করে সরকার। সেই আবেদনের শুনানিতে কেন এই ধরনের অনৈতিক কাজ করা হচ্ছে তার উপরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানির প্রথম দিনে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই বেঞ্চ জানিয়ে দিয়েছে, মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ পুরোপুরি খারিজ করে দিয়েছে। এসএসসিতে নিয়োগের জন্য ছ’হাজারের কাছাকাছি…

আরও পড়ুন
কলকাতা দেশ 

রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়ল, চাপ বাড়ল মধ্যবিত্তের উপর!

বাংলার জনরব ডেস্ক : রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এর ফলে এই দেশের মধ্যবিত্ত সমাজের উপর অনেকটা চাপ বাড়ল। শুধু মধ্যবিত্ত নয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম।কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে। অন্য ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৮০৩ টাকা। দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হবে ৮৫৩…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রীর নির্বাচনক্ষেত্র বারাণসীতে মাদক খাইয়ে সাত দিন ধরে দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে ২৩ জন মিলে গণধর্ষণ, যোগীরাজ্যের ঘটনায় দেশজুড়ে শোরগোল

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের বারাণসীতে গণধর্ষণের শিকার হলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ মাদক খাইয়ে সাত দিন ধরে আটকে রেখে ২৩ জন যুবক ওই দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করেছে। যোগী রাজ্যের এই নৃশংসতায় শিউরে উঠেছে সমগ্র দেশ। উত্তর প্রদেশের বারাণসী এই ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে ঘটনাটি ঘটেছে। ২৯ মার্চ এক বন্ধুর সঙ্গে বারাণসীর পিশাচমোচন এলাকার একটি হুক্কা বারে গিয়েছিলেন নির্যাতিতা তরুণী। তার পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। ৪ এপ্রিল…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধনী আইন অসংবিধানিক ? দ্রুত শুনানির আবেদন খতিয়ে দেখবেন জানালেন প্রধান বিচারপতি

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ সংশোধনী আইন অসংবিধানিক এই দাবি করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের একাধিক সংগঠনের পক্ষ থেকে আবেদন জমা পড়েছে এই আইনটিকে সংবিধান বেঞ্চে রেখে বিচার করার জন্য আবেদন রেখেছেন একাধিক আইনজীবীও। উল্লেখ্য লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে তা আইনে পরিণত হয়েছে। কার্যত এই আইন কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মিম নেতা আসাদুদ্দিন ওয়াইসি, জাতীয় কংগ্রেস ডিএমকে জমিয়েতে উলামায়ে হিন্দ আর জেডি সহ বেশ কয়েকটা রাজনৈতিক দল ও মুসলিম সংগঠন। এই আবেদন গুলির দ্রুত শুনানি প্রয়োজন কিনা…

আরও পড়ুন
দেশ 

থানার লকআপে পিটিয়ে হত্যা তিন অভিযুক্তকে, ডিএসপি সহ ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

বাংলার জনরব ডেস্ক : পুলিশি হেফাজতে থাকাকালীন তিন অভিযুক্তকে পিটিয়ে হত্যার ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট ন’জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তামিলনাড়ুর আদালত। এই ঘটনায় মোট অভিযুক্ত ছিলেন ১১ জন। বাকি দু’জনের বিরুদ্ধে তেমন প্রমাণ পাওয়া যায়নি। ফলে তাঁদের বেকসুর খালাস করেছে আদালত। ১৯৯৯ সালের ঘটনা। তামিলনাড়ুর তুতিকোরিনের থালামুথু নগর থানায় রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল ভিনসেন্ট, মুথু এবং মারিয়াদাস নামের এক তিন যুবকের। তাঁরা বিনয়গড় মন্দিরে একটি উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। তাঁদের কাছে বিস্ফোরক পদার্থ রয়েছে বলে অভিযোগ তুলে পুলিশ তাঁদের গ্রেফতার করে। অভিযোগ, এর পর…

আরও পড়ুন
দেশ 

রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাস হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি, আইনে পরিণত হলো, মোদি সরকারের এত তাড়া কেন?

বিশেষ প্রতিবেদন : শনিবার রাতেই ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে এই বিল এখন আইনে পরিণত হলো প্রশ্ন উঠেছে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দ্রুত এই আইনের পরিণত করার তারা কেন দেখালেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহেরা। গত বুধবার গভীর রাতে সরকার ও বিরোধী পক্ষের বিতর্কের মধ্য দিয়ে এনডিএ জোটের নির্ধারিত সাংসদ সংখ্যার চেয়ে পাঁচটি ভোট কম পেয়ে ২৮৮ টা ভোট এই বিলের পক্ষে পড়েছিল আর বিরোধীদের পক্ষে পড়েছিল ২৩২ টা ভোট। বৃহস্পতিবার গভীর রাতে এই বিল পাস হয় লোকসভায় আবার শুক্রবার গভীর রাতে এই বিল পাস হয়…

আরও পড়ুন
দেশ 

মীম এর পর সংশোধিত ওয়াকফ বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দিল্লি ওয়াকফ বোর্ড

বাংলার জনরব ডেস্ক : সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতা করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর নেতা তথা সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা আপ বিধায়ক আমানতুল্লাহ খান। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে সংশোধনী ওয়াকফ বিলের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন আমানতুল্লাহ। আপ বিধায়ক তথা দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানের দাবি, মোদী সরকার যে বিল পাশ করিয়েছে, তাতে মুসলিমদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার খর্ব হয়েছে। তিনি বলেন, ‘‘এই বিল নির্বিচারে ওয়াকফের উপর হস্তক্ষেপ করে।’’ তিনি আরও বলেন, ‘‘সংখ্যালঘুরা তাঁদের ধর্মীয়…

আরও পড়ুন
কলকাতা দেশ 

ডিএলএড মামলা: কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ সুপ্রিম কোর্টে, নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ শীর্ষ আদালতের

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিকের ডিএলএড মামলায় হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দিল শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করা হচ্ছে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায় মেনেই নিয়োগ করা যাবে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ১১,৭৫৮ পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পর্ষদ। সেই সময় প্রথম বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায়, যাঁরা চলতি শিক্ষাবর্ষে ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও নিয়োগে অংশ…

আরও পড়ুন