দেশ 

ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র পর, এবার সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী বিলকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের রাজ্যসভা সদস্য তথা সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, খুব শীঘ্রই কংগ্রেস সুপ্রিম কোর্টে এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আর্জি জানাতে চলেছে।

এদিন এক্সবার্তায় রমেশ বলেন, ভারতের জাতীয় কংগ্রেস খুব শীঘ্রই ওয়াকফ বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানাতে চলেছে। ভারতের সংবিধানে বর্ণিত যাবতীয় আদর্শ, বিধি এবং সাংবিধানিক নীতি পালনের যা কিছু আছে মোদী সরকার তার উপর আঘাত হানছে। আমরা অত্যন্ত আশাবাদী ও দৃঢ় বিশ্বাসী যে এই আঘাতকে আমরা সর্বতোভাবে রুখে দিতে পারব।

Advertisement

https://x.com/Jairam_Ramesh/status/1908015247371489505?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1908015247371489505%7Ctwgr%5E60a5e40a80d42a5b88d61b38b52833c0fa3a5ebc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.thewall.in%2FIndia%2Fcongress-said-the-party-would-soon-petition-the-supreme-court-to-challenge-the-constitutionality-of-the-waqf-amendment-bill-2024%2Ftid%2F154873

কংগ্রেসের এই সিদ্ধান্তের ফলে ওয়াকফ সংশোধনী বিলের ভবিষ্যৎ সুপ্রিম কোর্টের কোর্টে চলে গেল। এরা কি মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে আবেদন করার কথা বলা হয়েছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন ভারতের সংবিধানের ১৪ নম্বর ২৬ নম্বর এবং ত্রিশ নম্বর ধারার বিরোধী ওয়াকফ সংশোধনী বিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ