গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু
বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজিকারখানায় বিস্ফোরণের ঘটনায় যখন বিজেপি রেঁড়ে করে তেড়ে এসেছে ঠিক তখনই গুজরাটে নরেন্দ্র মোদির রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। একই সঙ্গে জানা গেছে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বনাসকাণ্ঠার জেলাশাসক মিহির পটেল বলেন, ‘‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা ডীসা…
আরও পড়ুন