দেশ 

“তেলুগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে,আগামী দিনেও সেটা করবে” : চন্দ্রবাবু নাইডু

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  অমিত শাহ যতই বলুক না কেন যে ওয়াকফ সংশোধনী বিল এই অধিবেশনেই লোকসভায় পেশ করা হবে। তা যে খুব কঠিন কাজ এ বিষয়ে কোন সন্দেহ নেই। মনে করা হচ্ছিল দিল্লিতে বিজেপির শরিক দল গুলোই এ বিষয়ে বেকে বসবেন কারণ তাদের মূল ভোটের আধার হল মুসলিম ভোট। অর্থাৎ মুসলিমদের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিলে তাকে সমর্থন করাটা হবে নাইডু নীতিশ কুমার চিরাগ পাশওয়ান জয়ন্ত সিং চৌধুরী এবং অজিত পাওয়ারের কাছে রাজনৈতিক আত্মঘাতী সামিল। তাই আগাম অনুমান করা যাচ্ছিল যে এই বিল সংসদে পেশ করার মুহূর্তই বেঁকে বসতে পারে শরিক দলেরা।

এই বিল এখনো সংসদে পেশ হয়নি পেশ হওয়ার কথা চৌঠা এপ্রিলের আগে। কারণ চৌঠা অফ এপ্রিল শুক্রবার বাজেট অধিবেশনের শেষ দিন বলে জানা গেছে। তাই এই অধিবেশনে বিল পেস করতে হলে চার তারিখের মধ্যেই তা করতে হবে। এদিকে কয়েক দিন আগেই অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সরাসরি মুখ খুলে জানিয়ে দিয়েছেন ওয়াকফ সম্পত্তির সংরক্ষণের জন্য যা কিছু করার তা তার দল করবে। আর এতেই সংকটে পড়ে গেছে মোদি সরকার কার মনে করা হচ্ছে চন্দ্রবাবু নাইডু, মোদি সরকারের এই সংশোধনী বিলের পক্ষে থাকবেন না। ফলে এই বিল সংসদে পাস করা কঠিন হয়ে যাবে।

Advertisement

বৃহস্পতিবার বিজয়ওয়াড়ায় সরকারি ইফতার পার্টি থেকে নাইডু বললেন, “তেলুগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে। আগামী দিনেও সেটা করবে।” তাঁর দাবি, আগের সরকারের নির্দেশে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। আমরা সেই নির্দেশ প্রত্যাহার করেছি। সংখ্যালঘুদের প্রতি সুবিচার হয়েছে।” একই সঙ্গে নইডু বলছেন, “এনডিএর আমলেই মুসলিমরা ভালো থাকবেন।” ওই অনুষ্ঠানে থেকে ইমামদের ভাতা বাড়িয়ে ১০ হাজার টাকা করার ঘোষণাও করেছেন তিনি। আগে অন্ধ্রে ইমামরা মাসিক ৫ হাজার ৩০০ টাকা ভাতা পেতেন।

নাইডুর এই অবস্থানে ওয়াকফ বিল নিয়ে এনডিএ-র অন্দরে সংশয়ের বাতাবরণ তৈরি হবে তাতে সংশয় নেই। গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল। এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে সবুজ সংকেত দেয় কমিটি। কেন্দ্র ওই বিলটি পাশ করিয়ে আইন করতে চায়। সেক্ষেত্রে টিডিপির সমর্থন প্রয়োজন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ