ইয়েমেনে বন্দি ভারতীয় নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে ভারত সরকারের কিছু করার নেই বলে, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র
বাংলার জনরব ডেস্ক : ইয়েমেনে বন্দি ভারতীয় নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে ভারত সরকারের বিশেষ কিছু করার নেই বলে, সোমবার সুপ্রিম কোর্টকে জানালেন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। নিমিশার মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ‘সেভ নিমিশা প্রিয়া অ্যাকশন কাউন্সিল’ নামে একটি সংগঠন। সোমবার বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিমিশার মৃত্যুদণ্ড প্রসঙ্গে বলেন, “এটা দুর্ভাগ্যজনক। একটা পর্যায় অবধি আমরা যেতে পারতাম এবং তত দূর পর্যন্ত গিয়েওছিলাম।” নিমিশার ফাঁসি রুখতে কেন্দ্রের অপারগতার কথা জানিয়ে ভেঙ্কটরামানি বলেন, “সরকারের আর কিছু করার নেই।…
আরও পড়ুন