দেশ প্রচ্ছদ 

লক্ষ লক্ষ মৃতের আধার এখনও সক্রিয়! দায় কার ?

বাংলার জনরব ডেস্ক : দেশে লক্ষ লক্ষ মৃতের আধার এখনো সক্রিয়। এই কার্ড সক্রিয় থাকার জন্য দায়ী মূলত কেন্দ্রীয় সরকারের। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের আরটিআইয়ের জবাবে UIDAI জানিয়েছে, ২০১১ সালের পর থেকে গত ১১ বছরে মাত্র ১.১৫ কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। চলতি বছরের জুন মাসের তথ্য অনুযায়ী, ভারতে ১৪২.৩৯ কোটি মানুষের আধার কার্ড রয়েছে। অথচ আধারের সংখ্যাটা অনেকটাই কম হওয়ার কথা। কারণ গত ১১ বছরে ১.১৫ কোটির অনেক বেশি মানুষ মারা গিয়েছেন। রাষ্ট্রসংঘের পপুলেশন ফান্ডের সূত্র বলছে, ২০০৭ সাল থেকে ২০১৯ সালের…

আরও পড়ুন
দেশ 

পার্থের জামিন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয়মাল্য বাগচি!

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা ছেড়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। বিচারপতি কান্ত জানান, অন্য কোনও বেঞ্চে ওই মামলার শুনানি হবে। বিচারপতি বাগচী ওই মামলাটি শুনতে রাজি না-হওয়ায় বেঞ্চ বদল হচ্ছে। প্রসঙ্গত, একই বেঞ্চের অন্তর্ভুক্ত কোনও এক জন বিচারপতি নির্দিষ্ট মামলা শুনতে না-চাইলে নতুন বেঞ্চে যায় সেই মামলা। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য…

আরও পড়ুন
দেশ 

 বালেশ্বরে কলেজ ছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা, কংগ্রেস সহ বিরোধীদের তীব্র আন্দোলনে উত্তাল

বাংলার জনরব ডেস্ক : বালেশ্বরে কলেজছাত্রীর মৃত্যু ঘিরে উত্তপ্ত ওড়িশা। বুধবার সকালে বিধানসভার সামনে জড়ো হয়ে প্রতিবাদ, বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে বিধানসভার সামনে বিশাল পুলিশবাহিনী পৌঁছোয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষুব্ধেরা। বাধা দেয় পুলিশ। তার পরই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। বিক্ষুব্ধ জনতাকে হটাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। ব্যবহার করা হয় জলকামানও। অন্য দিকে, বালেশ্বরে বুধবার আট ঘণ্টার জন্য বন্‌ধ ডেকেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি)। ভুবনেশ্বরে সচিবালয় লোকসেবা ভবনের…

আরও পড়ুন
দেশ 

গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী! তিন অভিযুক্ত মেয়েটির স্কুলের বন্ধু, একজন ইনস্টাগ্রামের বন্ধু

বাংলার জনরব ডেস্ক : নিজের বাড়িতেই গণধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী! চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। অভিযুক্তদের এক জন মেয়েটির ইনস্টাগ্রামের বন্ধু। ‘ পুলিশ সূত্রে খবর, ঘটনাটি শনিবার সকাল সাড়ে ১১টার। নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সময়ে তার বাড়িতে যায় এক নাবালক। তার সঙ্গে সমাজমাধ্যমে পরিচয় ছিল মেয়েটির। ওই ছেলেটির সঙ্গে আরও তিনটে ছেলে ছিল। তারা মেয়েটির সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে। অভিযোগ, চার নাবালক জোর করে নাবালিকার ঘরে ঢোকে। একটি ঘরে নিয়ে গিয়ে ছাত্রীকে বিবস্ত্র করতে থাকে তারা। এর কিছু ক্ষণ পরে মেয়েটির মা বাজার থেকে বাড়ি ফেরেন। তিনি বাড়ির…

আরও পড়ুন
দেশ 

ডিজিটাল অ্যারেস্টের জেরে ১১ লক্ষ টাকা খুইয়ে মানসিক নির্যাতনে আত্মঘাতী বিদ্যুৎ দফতরের কর্মী

বাংলার জনরব ডেস্ক : ডিজিটাল অ্যারেস্টের নামে ১১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার হয়েছে তারপরেও পরিত্রাণ পায়নি বেঙ্গালুরের বিদ্যুৎ দফতরের কর্মী কুমার। বুধবার বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পাশে পড়ে থাকা চিরকুট থেকে জানা গিয়েছে আত্মহত্যার কারণ। বস্তুত, ‘ডিজিটাল অ্যারেস্ট’ হয়ে এটাই সম্ভবত প্রথম আত্মহত্যার ঘটনা ঘটল ভারতে। পুলিশ সূত্রে খবর, কর্নাটকের কেলাগেরের বাসিন্দা কুমার চাকরি করতেন ‘ব্যাঙ্গালোর ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি’ বা বেসকমে। সম্প্রতি ওই বিদ্যুৎ দফতরের কর্মীর কাছে উড়ো ফোন এসেছিল। ফোন ধরতেই অন্য প্রান্ত থেকে দাবি করা হয়, সিবিআই থেকে কথা বলা হচ্ছে।…

আরও পড়ুন
দেশ 

যৌন হেনস্তার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুতে অগ্নিগর্ভ ওড়িশা, বনধ ডাকলো বিরোধীরা

যৌন হেনস্তার বিচার চেয়ে গায়ে আগুন দেওয়া ছাত্রীর মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ওড়িশা। রাজ্যের শিক্ষামন্ত্রী সূর্যবংশী সূরজের পদত্যাগ দাবিতে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল, আগামী ১৭ জুলাই ‘ওড়িশা বন্‌ধ’ ডেকেছে। গোটা ঘটনাটিকে ‘প্রাতিষ্ঠানিক হত্যা’ বলে তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওড়িশায় অধ্যাপকের যৌন হেনস্তার বিচার চেয়ে ভরা ক্যাম্পাসে গায়ে আগুন দিয়েছিলেন ছাত্রী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রীর। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপককে। কিন্তু ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েই প্রতিবাদে নেমেছে একাধিক বিরোধী…

আরও পড়ুন
দেশ 

বিহারের ভোটার তালিকা থেকে ৩৫ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে!

গত বছরও ভোট দিয়েছিলেন, তবে এবার ভোটার তালিকা সংশোধনে নাম কাটা গিয়েছে আবদুলের (নাম পরিবর্তিত)। শুধু আবদুল নন, ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন এমন অজস্র নাম বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবার নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংশোধনে বিহারে বাদ পড়তে পারে অন্তত ৩৫ লক্ষ নাম। এই তথ্য সামনে আসতেই কমিশনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিরোধী শিবির। বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। যাকে বলা হচ্ছে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’। অবৈধ অনুপ্রবেশকারী- সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে…

আরও পড়ুন
দেশ 

৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র!

৭১টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। তালিকায় রয়েছে ক্যানসার, ডায়াবিটিসের মতো প্রাণদায়ী ওষুধও। বিজ্ঞপ্তির মাধ্যমে নয়া মূল্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। ওষুধের মূল্য নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ) এই দাম ধার্য করেছে বলে খবর। জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু ওষুধ প্রস্তুতকারী সংস্থার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হচ্ছে। যেমন- ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা ‘ট্রাস্টুজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করে। যা মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই ওষুধটির দাম বেঁধে দেওয়া হয়েছে। গত ৪ জুলাই প্রকাশিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাজারে ভায়াল পিছু এই…

আরও পড়ুন
দেশ 

ইয়েমেনে বন্দি ভারতীয় নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে ভারত সরকারের কিছু করার নেই বলে, সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র

বাংলার জনরব ডেস্ক : ইয়েমেনে বন্দি ভারতীয় নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রুখতে ভারত সরকারের বিশেষ কিছু করার নেই বলে, সোমবার সুপ্রিম কোর্টকে জানালেন কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। নিমিশার মৃত্যুদণ্ড কার্যকরের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ‘সেভ নিমিশা প্রিয়া অ্যাকশন কাউন্সিল’ নামে একটি সংগঠন। সোমবার বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ওই মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল নিমিশার মৃত্যুদণ্ড প্রসঙ্গে বলেন, “এটা দুর্ভাগ্যজনক। একটা পর্যায় অবধি আমরা যেতে পারতাম এবং তত দূর পর্যন্ত গিয়েওছিলাম।” নিমিশার ফাঁসি রুখতে কেন্দ্রের অপারগতার কথা জানিয়ে ভেঙ্কটরামানি বলেন, “সরকারের আর কিছু করার নেই।…

আরও পড়ুন
দেশ 

আমবোঝাই ট্রাক উলটে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে, মৃত ৯

বাংলার জনরব ডেস্ক : আমবোঝাই ট্রাক উলটে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের অন্নমায়া জেলায়। রবিবার রাতে এই ঘটনায় মৃত্যু হল ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন ৫ মহিলা। পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে কাডাপা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডী চেরুভু কাট্টায়। মর্মান্তিক এই ঘটনায় কপাল জোরে রক্ষা পেয়েছেন চালক। তাঁর বয়ান অনুযায়ী, তিরুপতি জেলার এসুকাপল্লি ও আশপাশের গ্রামে আম তুলতে গিয়েছিলেন ২১ জন শ্রমিক। ট্রাকে আম বোঝাই করে রেলওয়ে কোডুরু বাজারে যাচ্ছিলেন তাঁরা। শ্রমিকরা…

আরও পড়ুন