দেশ 

দীর্ঘ প্রতীক্ষার অবসান বিজেপি পেল জাতীয় সভাপতি! দায়িত্ব পেয়ে কী বললেন নীতিন নবীন?

বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ জল্পনার অবসান অবশেষে শেষ পর্যন্ত বিজেপি দল তাদের জাতীয় সভাপতি নির্বাচন করে ফেলল। বিহারের নীতির কুমার মন্ত্রিসভার সদস্য নীতির নবীনকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে বিজেপির। নতুন পদ পাওয়ার পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি নানা কথা বলেছেন। দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে সাক্ষাৎকার দেওয়ার সময় নীতিন নবীন বলেন,’ অগ্রাধিকার হল দলীয় সংগঠনকে শক্তিশালী করা, একটি সর্বব্যাপী নেতৃত্ব যেমনটি কেন্দ্রীয় নেতারা আমাদের রাজ্যে আস্থা রেখেছেন।’ নবীনকে শুভেচ্ছা জানিয়ে এর আগে মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন,’আমি নিশ্চিত যে তাঁর শক্তি এবং নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও…

আরও পড়ুন
দেশ 

১০০ দিনের কাজ বেড়ে ১২৫ দিন হচ্ছে, প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ,আসছে বিল সংসদে

বাংলার জনরব ডেস্ক : দেশে ১০০ দিনের কাজের প্রকল্প নিয়ে নতুন আইন আনতে চাইছে কেন্দ্র। সেই লক্ষ্যে সোমবারই একটি বিল পেশ করা হতে পারে লোকসভায়। ওই বিলে ১০০ দিনের কাজের মেয়াদ বাড়িয়ে তা ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। চমক রয়েছে নামেও। এত দিন এই প্রকল্পের নাম ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫ (সংক্ষেপে মনরেগা)। বিলে এই প্রকল্পের নতুন নাম হয়েছে বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)। সংক্ষেপে ‘জিরামজি’। এই বিল সোমবার লোকসভার কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফে সাংসদদের কাছে বিলের যে…

আরও পড়ুন
দেশ 

যাত্রী ভোগান্তির কারণে দশ হাজার টাকা অতিরিক্ত ছাড় ঘোষণা করল ইন্ডিগো

গত ৩ থেকে ৫ ডিসেম্বরে বিমান বিভ্রাটের জেরে যেসব যাত্রী প্রবল সমস্যায় পড়েছেন, তাঁদের জন্য ১০ হাজার টাকার অতিরিক্ত ভাউচার ঘোষণা করল উড়ান সংস্থা ইন্ডিগো। ইতিমধ্যেই বাতিল হওয়া বিমানের টিকিটের দাম ফেরত দেওয়া হয়েছে। এবার আরও বড় ক্ষতিপূরণের পথে ইন্ডিগো। তার জেরে ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন আমজনতা। আটদিন ধরে প্রবল সমস্যার পরে অবশেষে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র। প্রত্যেক দিন ইন্ডিগোর বিমান পরিষেবার ১০ শতাংশ ছেঁটে ফেলা হয়েছে। এহেন পরিস্থিতিতে যাত্রীদের ক্ষতিপূরণে আরও সচেষ্ট হয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ১০ হাজার টাকা পর্যন্ত ভাউচার ঘোষণা করা হয়েছে অতিমাত্রায় ক্ষতিগ্রস্থ যাত্রীদের জন্য। বৃহস্পতিবার ইন্ডিগোর…

আরও পড়ুন
দেশ 

ভোট চুরি নিয়ে অমিত শাহ সন্তোষজনক উত্তর দিতে পারেননি লোকসভায়, দাবি রাহুলের

বাংলার জনরব ডেস্ক : ভোট চুরি নিয়ে লোকসভায় আলোচনা করার সময় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ অস্বস্তিতে পড়েছিলেন। তাঁকে বিচলিত দেখাচ্ছিল।তাঁর হাতও কাঁপছিল। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা প্রতিক্রিয়া নিয়ে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার লোকসভায় তুমুল বাকযুদ্ধে জড়িয়েছিলেন শাহ এবং রাহুল। শাহের ভাষণের মাঝেই উঠে দাঁড়িয়ে কিছু কথা বলেছিলেন রাহুল। তাঁর তোলা ভোটচুরির অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলেন। তাতে দৃশ্যত ক্রুদ্ধ হয়ে রাহুলের উদ্দেশে শাহ বলেন, “আপনার কথা মতো আমি বক্তৃতা করব না। ধৈর্য রাখুন। আমার যখন যেটা বলার, তখনই…

আরও পড়ুন
দেশ 

আমেরিকার সঙ্গে সম্পর্ক অবনতির ক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে তেল কেনা কোন ইস্যু নয়! মূল কারণ কি? কী বললেন রঘুরাম রাজন?

বাংলার জনরব ডেস্ক :  আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর একের পর এক শুল্ক কেন চাপিয়ে যাচ্ছেন কেন এত ক্ষুব্ধ হয়েছেন? এ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সঙ্গে তেল কেনার কারণে আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে কিন্তু সেটাই কি সত্যি নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে! আর এই কারণটি বলে দিয়েছেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর প্রখ্যাত অর্থনীতিবিদ রঘুরাম রাজন। তাঁর মতে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর শুল্ক চাপাননি ট্রাম্প। বরং ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবিতে দিল্লি যে অবস্থান গ্রহণ করে, তারই ফলস্বরূপ ‘শুল্ক শাস্তি’…

আরও পড়ুন
দেশ 

দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দলীয় সংবিধানের কপি জমা দিতে বলল কমিশন! রহস্য?

দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দলীয় সংবিধানের কপি জমা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। ৩০ দিনের মধ্যে ওই কপি জমা দিতে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলির নথিভুক্তকরণ এবং কর্মপদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট বিধিপ্রণয়ণ করতে চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। সেই আবহে কমিশনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোমবার কমিশনের তরফে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রধানকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতেই বলা হয়েছে, সংশ্লিষ্ট দলের সংবিধান, তাতে যদি কোনও বদল বা পরিবর্তন হয়ে থাকে, তবে তার উল্লেখ-সহ কমিশনের কাছে জমা দিতে হবে। কমিশনের তরফে বিষয়টির গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে, দলীয়…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে এস আই আর চলাকালীন সময়ে কমিশনের অধীনে আনার আবেদন কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

এসআইআরের কাজের মাঝেই বিএলও-দের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি উঠল সুপ্রিম কোর্টে। এনিয়ে মামলাকারীর আইনজীবীর দীর্ঘ সওয়াল-জবাবের পর নির্বাচন কমিশনকেই নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার-সহ বিষয়টি নিয়ে সবপক্ষকে নোটিস পাঠিয়েছে। বিএলও-দের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কী মতামত, সকলের কাছে তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। মঙ্গলবার সনাতনী সংসদের তরফে আইনজীবী ভিভি গিরি সুপ্রিম কোর্টে বিএলও-দের সুরক্ষা নিয়ে সওয়াল করতে গিয়ে ২০২৩-২০২৪ সালের হিংসার কথা উল্লেখ…

আরও পড়ুন
দেশ 

‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তির পরিমাণ ৫.১৭ লক্ষ, অনুমোদন পেল কত?

৫.১৭ লক্ষ ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের ‘উমিদ’ পোর্টালে নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে দু’লক্ষের বেশি সম্পত্তিতে অনুমোদনও মিলেছে। পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। এ ছাড়া, বেশ কিছু আবেদন তথ্য যাচাইয়ের পর বাতিল করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, ওয়াকফ সম্পত্তি কেন্দ্রের পোর্টালে নথিভুক্ত করা বাঞ্ছনীয়। এর জন্য গত ৬ জুন ‘উমিদ’ নামে স্বতন্ত্র পোর্টাল খোলে সরকার। ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের জন্য ছ’মাস সময় দেওয়া হয়েছিল। ৬ ডিসেম্বর ছিল এর শেষ দিন। মন্ত্রী কিরেন রিজিজু গত সপ্তাহেই তা মনে করিয়ে দিয়েছিলেন। জানিয়েছিলেন, এই সময়সীমা আর বৃদ্ধি করা যাবে…

আরও পড়ুন
দেশ 

গোয়ার নৈশক্লাবের ঘটনায় গ্রেফতার ক্লাবের ম্যানেজার

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত গোয়ার নৈশক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। তবে ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই ক্লাবের মালিকের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ক্লাবের জেনারেল ম্যানেজার এবং কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবের মালিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রমোদের কথায়, ‘‘এই ঘটনার জন্য যাঁরা যাঁরা দোষী, কাউকে রেয়াত করা হবে না।’’ গোটা ঘটনার উপর নজর রাখছেন গোয়ার মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন
দেশ 

৬ দিন পরেও ইন্ডিগো বিমান চলাচলের সংকট কাটলো না, বাতিল ৬৫০ টি উড়ান নিরব কেন্দ্র!

বাংলার জনরব ডেস্ক : একটানা ছদিন পরেও ইন্ডিগো বিমান চলাচলের সংকট কাটল না। ছুটির দিন রবিবারেও দিল্লি ও মুম্বাই বিমানবন্দর থেকে ২২০ টি ও রান বাতিল করা হয়েছে। মুম্বাই বিমানবন্দরে বাতিল হয়েছে ১১২টি উড়ান দিল্লি থেকে বাতিল হয়েছে ১০৯টি উড়ান। ইন্ডিগো জানিয়েছে, রবিবার মোট ৬৫০টি উড়ান বাতিল হয়েছে। তবে ১,৬৫০টি নির্ধারিত সূচি মেনেই চলছে। ১০ ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদী ইন্ডিগো। কেন এই সঙ্কট, তা জানতে চেয়ে বিমান সংস্থাকে শনিবার নোটিস দিয়েছিল কেন্দ্র। ২৪ ঘণ্টার মধ্যে সেই জবাব দিতে বলা হয়েছে। তার পর রবিবারই বিমান সংস্থার তরফে প্রেস বিজ্ঞপ্তি…

আরও পড়ুন