দীর্ঘ প্রতীক্ষার অবসান বিজেপি পেল জাতীয় সভাপতি! দায়িত্ব পেয়ে কী বললেন নীতিন নবীন?
বাংলার জনরব ডেস্ক : দীর্ঘ জল্পনার অবসান অবশেষে শেষ পর্যন্ত বিজেপি দল তাদের জাতীয় সভাপতি নির্বাচন করে ফেলল। বিহারের নীতির কুমার মন্ত্রিসভার সদস্য নীতির নবীনকে কার্যনির্বাহী সভাপতি করা হয়েছে বিজেপির। নতুন পদ পাওয়ার পর সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি নানা কথা বলেছেন।
দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে সাক্ষাৎকার দেওয়ার সময় নীতিন নবীন বলেন,’ অগ্রাধিকার হল দলীয় সংগঠনকে শক্তিশালী করা, একটি সর্বব্যাপী নেতৃত্ব যেমনটি কেন্দ্রীয় নেতারা আমাদের রাজ্যে আস্থা রেখেছেন।’ নবীনকে শুভেচ্ছা জানিয়ে এর আগে মোদী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন,’আমি নিশ্চিত যে তাঁর শক্তি এবং নিষ্ঠা আগামী দিনে আমাদের দলকে আরও শক্তিশালী করবে। বিজেপির জাতীয় কার্যকরী সভাপতি হওয়ার জন্য তাঁকে অভিনন্দন।’ তার প্রেক্ষিতে নীতিন নবীন বলেন,’ আমি বিশ্বাস করি যে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার কারণেই আমি আজ এখানে।’

এদিকে, বছর ঘুরলেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট। ২০২৬ সালের এই ভোটে শাসকদল তৃণমূলকে কতটা টক্কর দিতে পারবে বিজেপি? তা নিয়ে রয়েছে জোর চর্চা। এসআইআর পরবর্তী সময়ে বাংলার ভোটে শাসকদল তৃণমূল বনাম বিরোধী বিজেপির কি হাড্ডাহাড্ডি লড়াই হবে? জল্পনা রয়েছে তুঙ্গে। এদিকে, পশ্চিমবঙ্গের ভোট প্রসঙ্গে বিজেপির নয়া কার্যনির্বাহী সভাপতি তথা ৫ বারের বিধায়ক ও নীতীশ মন্ত্রিসভার সদস্য হিসাবে থাকা নীতিন নবীন বলেন,’আমরা বসে সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেব। সংগঠন নিচ থেকে উপর পর্যন্ত এতটাই শক্তিশালী যে আমরা বাংলাতেও জিতব। ‘

