দেশ 

পরীক্ষা হলে এআইয়ের সাহায্যে উত্তর লেখার চেষ্টা ধরা পড়ে যাওয়ায় শিক্ষিকার বকুনি, অপমানে আত্মঘাতী ছাত্রী

পরীক্ষার হলে মোবাইল নিয়ে যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উত্তর লেখার অভিযোগে ছাত্রীকে বকাঝকা করেছিলেন শিক্ষিকা। স্কুলের প্রিন্সিপালের ঘরে নিয়ে গিয়েও তাকে শাসন করা হয়। এরপর বাড়ি ফিরে গিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। ১৬ বছরের ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৩ ডিসেম্বর স্কুলে তার একটি পরীক্ষা ছিল। পুলিশ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। শিক্ষিকাদের অভিযোগ, পরীক্ষার সময় ছাত্রী মোবাইল ব্যবহার করছিল এবং তার ফোন থেকে এআই ব্যবহার করে উত্তর লেখার প্রমাণও পাওয়া গিয়েছে।…

আরও পড়ুন
দেশ 

তীব্র গণআন্দোলনের জেরে আরাবল্লী নিয়ে পিছু হটল কেন্দ্র!

তীব্র গণ আন্দোলনের জেরে শেষ পর্যন্ত আরাবল্লী নিয়ে কিছু ঘটলো কেন্দ্র। গতকাল বুধবার কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক সংশ্লিষ্ট সমস্ত রাজ্যকে আরাবল্লীতে নতুন করে খননের ইজারা প্রদানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার নির্দেশ দিয়েছে। নির্দেশিকায় কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন (আইসিএফআরই)-কে আরাবল্লী সংলগ্ন এমন এলাকা চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছে, যেখানে খননকাজ নিষিদ্ধ করা উচিত। এই অনুশীলনটি পরিবেশগত, ভূতাত্ত্বিক এবং ভূদৃশ্য-স্তরের বিবেচনার ভিত্তিতে করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে, আইসিএফআরই-কে সমগ্র আরাবল্লী অঞ্চলের জন্য একটি বিস্তৃত, বিজ্ঞান-ভিত্তিক খনির ব্যবস্থাপনা পরিকল্পনা (এমপিএসএম) প্রস্তুত করার দায়িত্ব দিয়েছে মোদি সরকার।…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনা! বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! ঝলসে মৃত ১০

বুধবার মধ্যরাতে কর্নাটকের রাজধানী শহর বেঙ্গালুরু থেকে শিব মোগার যাওয়ার পথে চিত্র দুর্গে রাত্রি আড়াইটা নাগাদ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় অগ্নি দগ্ধ হয়ে মারা গেছেন কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বহুযাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। দীর্ঘক্ষণের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার বাসটি বেঙ্গালুরু থেকে শিবমোগার উদ্দেশে রওনা দিয়েছিল। রাত ২টো ৩০মিনিট নাগাদ কর্নাটকের চিত্রদুর্গে পৌঁছতেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে খবর, ৪৮ নম্বর জাতীয় সড়কে উলটো…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করতে লক্ষ লক্ষ টাকা ঢেলে অশান্তির সৃষ্টির চেষ্টা করছে মার্কিন রাষ্ট্রদূতকে অভিযোগ মুহাম্মদ ইউনূসের

শেখ হাসিনার সমর্থকেরা বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করতে লক্ষ লক্ষ টাকা ঢালছে। মার্কিন দূতের কাছে এমনটাই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তথা নোবেল জয়ী মুহাম্মদ ইউনূস। সোমবার দক্ষিণ এবং মধ্য এশিয়ায় আমেরিকার বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ফোনে কথা হয় ইউনূসের। গোর ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসাবেও নিযুক্ত রয়েছেন। আগামী বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ। তবে গত কয়েক দিন ধরে যে ভাবে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে, তাতে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বাংলাদেশে নিযুক্ত রুশ…

আরও পড়ুন
দেশ 

কেরলে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন ছত্রিশগড়ের হিন্দু যুবককে

বাংলার জনরব ডেস্ক : বাম শাসিত কেরল রাজ্যে কাজের খোঁজে গিয়ে মর্মান্তিকভাবে খুন হলেন ছত্রিশগড়ের বাসিন্দা রামনারায়ণ বাঘেল। ৩১ বছরের এই যুবককে খুন করা হয়েছে বাংলাদেশী সন্দেহে। যখন ময়মনসিংহের এক যুবকের উন্মত্ত জনতার হাতে খুন হওয়ার নিয়ে আমরা প্রতিবাদে মেতে উঠেছি ঠিক তখনই আমাদের দেশেই একটি রাজ্যে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য রাম নারায়ণ বাঘেলকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা রামনারায়ণ। গত ১৭ ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, ‘তুই বাংলাদেশি’ বলে…

আরও পড়ুন
দেশ 

ময়মনসিংহের যুবক দীপু চন্দ্র দাসের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে বাংলাদেশ নিয়ে প্রতিক্রিয়ায় বললো ভারত

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকে বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। সরকারি ভবন, সংবাদপত্রের দফতরে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবরও প্রকাশ্যে আসছে। ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় দীপুর হত্যাকারীদের বিচারের দাবি জানাল ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড় ভাবে নজর রেখেছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন— তা তাঁদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে…

আরও পড়ুন
দেশ 

‘ভারতের মুসলিমদের নদী এবং সূর্য পুজো করা উচিত’ আরএসএস নেতারে এই মন্তব্য ঘিরে বিতর্ক দেশজুড়ে

বাংলার জনরব ডেস্ক :  ‘ভারতের মুসলিমদের নদী এবং সূর্য পুজো করা উচিত’। উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে সংঘের একটি সভায় এমন নিদান দিলেন আরএসএস নেতা দত্তাত্রেয় হোসাবেল। এই মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সন্ত কবীর নগরে মঙ্গলবার ছিল সভা। সেখানে দত্তাত্রেয় হোসাবেল বলেন, “এর মধ্যে কোনও ভুল নেই যদি মুসলিম ভাইরা সূর্য নমস্কার করেন। তাঁদের কী এমন ক্ষতি হবে? এই নয় যে তাঁদের মসজিদে যাওয়া আটকানো হচ্ছে।” আরও বলেন, “আমাদের হিন্দু ধর্ম হল সর্বশ্রেষ্ঠ। এখানে সবার কথা বলা হয়েছে।” হোসাবেল দাবি করেন, সূর্যপ্রণাম আসলে যোগার অংশ। যা বিজ্ঞান ও স্বাস্থ্য ভিত্তিক…

আরও পড়ুন
দেশ 

বিরোধীদের আপত্তি উড়িয়ে সংসদে পাশ হয়ে গেল যে জি রাম জি বিল, বাদ মহাত্মা গান্ধী

মধ্যরাত পর্যন্ত বিতর্ক। ৯৮ জন সাংসদের ভাষণ। বিরোধীদের প্রবল আপত্তি। সংসদের বাইরে বিক্ষোভ। সবকিছু উপেক্ষা করে লোকসভায় সংখ্যাবলে প্রস্তাবিত ‘জি রাম জি’ বিল পাশ করিয়ে নিল মোদি সরকার। অর্থাৎ ১০০ দিনের কাজ প্রকল্পকে ‘গান্ধীহীন’ করার পথে আরও একধাপ এগোল মোদি সরকার। কেন্দ্রের প্রস্তাবিত জি রাম জি বিল নিয়ে বুধবার আলোচনা শুরু হয় সংসদে। দেখতে দেখতে নির্ধারিত সময় পেরিয়ে যায়। পেরিয়ে যায় সংসদ অধিবেশন বন্ধের সময়ও। বিতর্ক থামেনি। শাসক ও বিরোধী মিলিয়ে মোট ৯৮ জন এই বিল নিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন। বিতর্ক চলে মধ্যরাত পেরিয়ে। রাত ১টা ৩৫ মিনিটে অধিবেশন মূলতুবি…

আরও পড়ুন
দেশ 

মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার বারানসিতে

বারাণসীর কাশী রেল স্টেশন থেকে মঙ্গলবার গ্রেফতার করা হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য সীতারাম ওরফে বিনয় জিকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা তাঁকে গ্রেফতার করেছে বলে জানানো হয়েছে। আদতে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বাসিন্দা সীতারাম ১৯৮৬ সালে বাড়ি ছেড়ে সশস্ত্র নকশালপন্থী গোষ্ঠী জনযুদ্ধে (পিপল্‌স ওয়ার গ্রুপ বা পিডব্লিইজি) যোগ দিয়েছিলেন। নব্বইয়ের দশকে জ়োনাল সম্পাদক এবং পরবর্তী সময় কেন্দ্রীয় কমিটির সদস্য হন। ২০০৪ সালের সেপ্টেম্বরে জনযুদ্ধ এবং এমসিসি (মাওবাদী কমিউনিস্ট সেন্টার) মিশে গিয়ে নতুন সংগঠন সিপিআই (মাওবাদী) গঠিত হয়। সেই কর্মসূচিতেও সীতারাম হাজির ছিলেন বলে পুলিশের…

আরও পড়ুন
দেশ 

ন্যাশনাল হেরাল্ড মামলা আদালতে খারিজ হয়ে গেল, ইডির আবেদন শুনল না কোর্ট

ন্যাশনাল হেরাল্ড মামলায় আদালতে স্বস্তি পেলেন সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডির চার্জশিটে এখনই হস্তক্ষেপ করল না। আদালত জানিয়েছে, তহবিল তছরুপ প্রতিরোধ আইন (পিএমএলএ)-র অধীনে দায়ের করা অভিযোগে ত্রুটি রয়েছে। মঙ্গলবার দিল্লির আদালতের বিশেষ বিচারক বিশাল গোনগে জানান, ইডির আবেদন ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। কোনও এফআইআরের ভিত্তিতে নয়। শুধু সনিয়া এবং রাহুল নন, এই মামলায় আরও কয়েক জনকে স্বস্তি দিয়েছে আদালত। তাঁরা হলেন কংগ্রেস নেতা সুমন দুবে, স্যাম পিত্রোদা। সেই সঙ্গে কিছু সংস্থা, সংগঠন রয়েছে। যেমন ইয়ং ইন্ডিয়ান, ডটেক্স মার্চেন্ডাইস লিমিটেড,…

আরও পড়ুন