দেশ 

পাঁচ দিন ধরে চূড়ান্ত অব্যবস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে, মোদি সরকার নীরব কেন প্রশ্ন কংগ্রেসের

পাঁচদিন ব্যাপী চূড়ান্ত অব্যবস্থা ইন্ডিগো এয়ারলাইন্সে। বাতিল শয়ে শয়ে উড়ান। ভোগান্তির শিকার হাজার হাজার যাত্রী। এই পরিস্থিতি তৈরি হতে পারে আগে থেকে জানা সত্ত্বেও সংস্থা বা কেন্দ্র কেউই কোনও পদক্ষেপ করেনি। যা নিয়ে এবার সরব কংগ্রেস। হাত শিবিরের দাবি, মোটা অঙ্কের নির্বাচনী চাঁদা পেয়েই ইন্ডিগো নিয়ে নীরব ছিল কেন্দ্র। শুধু চাঁদার জন্য যাত্রী সুরক্ষা নিয়ে আপস করতেও পিছপা হয়নি মোদি সরকার। শনিবার কংগ্রেস সাংসদ শক্তিকান্ত সেম্বিল দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, নির্বাচনী বন্ডের তথ্যে দেখা গিয়েছে, বিজেপির সঙ্গে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠীর ঘনিষ্ঠ আর্থিক লেনদেন ছিল। সে কারণেই…

আরও পড়ুন
দেশ 

গোয়ায় ভয়াবহ দুর্ঘটনা, নৈশক্লাবে ক্লাবে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২৫

গোয়ায় ভয়াবহ দুর্ঘটন। নৈশক্লাবে পার্টি চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। তারপরই বিধ্বংসী আগুন। ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। সূত্রের খবর, তাঁদের মধ্যে কয়েকজন পর্যটক। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। উত্তর গোয়ার আরপোরায় বাগা সুমদ্র সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় নৈশক্লাব বির্চ। শনিবার রাতে সেখানে পার্টি চলছিল। রাত একটা নাগাদ আচমকা সেখানে আগুন লেগে যায়। তারপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। পর্যটক, সাধারণ মানুষ এবং ক্লাবের কর্মীদের সেখান থেকে উদ্ধার করা হয়।…

আরও পড়ুন
দেশ 

আইআইটি ভুবনেশ্বরে প্রথম গ্লোবাল ধর্ম স্টাডিজ সম্মেলনের সূচনা, গবেষণায় নতুন দিগন্ত

বিশেষ প্রতিনিধি : ‘ধর্ম’ শুধুমাত্র ধর্মীয় রীতি-নীতি বা আচার বোঝায় না, বরং এটি নৈতিকতা, সামাজিক কর্তব্য, সংস্কৃতি, দর্শন এবং সভ্যতার ভিত্তি-নির্মাণে ব্যবহৃত বিস্তৃত ও গভীর একটি ধারণা। সেই ভাবনা থেকেই আইআইটি ভুবনেশ্বর-এ শুরু হল প্রথম বার্ষিক ধর্ম স্টাডিজ সম্মেলন । যেখানে ধর্মকে একটি গবেষণা-নির্ভর, আন্তঃবিভাগীয় একাডেমিক ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে নেওয়া হয়। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনের আয়োজন করা হয় একাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে যেমন বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, ভুবনেশ্বরের ভক্তিবেদান্ত ইনস্টিটিউট, আইআইটি রূড়কির হিউম্যানিটিজ ও সোশ্যাল…

আরও পড়ুন
দেশ 

এসআইআরের পর বিহারের ভোটার তালিকায় ৫ লক্ষ ভুয়ো ভোটার, কমিশনের হলফনামা তলব শীর্ষ আদালতের

মূল উদ্দেশ্য পুরণেই ব্যর্থ হয়েছে বিহারের SIR (Bihar SIR)। এত ঘটা করে বিশেষ নিবিড় সংশোধন করার পরও ভোটার তালিকায় অন্তত ৫ লক্ষ ভুয়ো ভোটার রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআর। তাদের ওই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালতও। এডিআর শুরু থেকেই SIR প্রক্রিয়ার বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য ছিল, এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ যাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক, গরিব এবং সংখ্যালঘুরা। সেই আপত্তি উড়িয়েই বিহারে গোটা প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি শীর্ষ…

আরও পড়ুন
দেশ 

রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্বস্তিতে মধ্যবিত্ত সমাজ

বাংলার জনরব ডেস্ক :  শুক্রবার সাত সকালেই মধ্যবিত্তদের জন্য সুখবর শোনালো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রেপো রেট কমানোর ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মুদ্রাস্ফীতি কমেছে বলেই রেপো রেট কমানো হয়েছে বলে মত বিশ্লেষকদের। বছরের শেষ মাসে এসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হল। অর্থাৎ নতুন রেপো রেট ৫.২৫ শতাংশ। ফলে বাড়ি-গাড়ির ইএমআই কমবে, স্বস্তি পাবেন আমজনতা। দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে শুক্রবার সকালে কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট কমানো হবে। কারণ টাকার দাম পড়লেও…

আরও পড়ুন
দেশ 

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদবৃদ্ধি

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘তথাকথিত অবমাননাকর’ মন্তব্যের মামলায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলার শুনানি স্থগিত রাখার অন্তর্বর্তিকালীন নির্দেশের মেয়াদ আগামী বছরের ২২ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দরেশ এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রাহুলের আবেদন গ্রহণ করে বলেছে যে তারা বিষয়টি বিস্তারিত ভাবে শুনবে। ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুল দাবি করেছিলেন যে, সেনার এক প্রাক্তন আধিকারিক তাঁকে জানিয়েছেন, চিন ভারতীয় ভূখণ্ডের ২০০০ বর্গ কিলোমিটার দখল করে নিয়েছে। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে লখনউয়ের আদালতে মানহানির মামলা করেন কেন্দ্রীয় সংস্থা ‘বর্ডার রোড অর্গানাইজ়েশন’ (বিআরও)-এর প্রাক্তন প্রধান উদয়শঙ্কর…

আরও পড়ুন
দেশ 

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ!

বারাণসীতে বিজেপি নেত্রীর বিরুদ্ধে যৌনচক্র চালানোর অভিযোগ উঠল। সোমবার বিজেপি নেত্রীর ফ্ল্যাটে হানা দিয়ে ন’জন মহিলা এবং চার যুবককে গ্রেফতার করে পুলিশ। আর এখান থেকেই তদন্তকারীদের সন্দেহ, এই ফ্ল্যাটে রমরমিয়ে চলছিল যৌনচক্র। শুধু তা-ই নয়, পুলিশের একটি সূত্রের দাবি, স্পা সেন্টারের আড়ালে দেহব্যবসা চালানো হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, যে ফ্ল্যাটে যৌনচক্রের হদিস মিলেছে, সেটি শালিনীর স্বামী অরুণ যাদবের নামে নথিবদ্ধ। ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছিল। তদন্তকারীরা জানতে পেরেছেন, উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে মহিলারা আসতেন ওই ফ্ল্যাটে। সেখান থেকে বেশি কিছু আপত্তিজনক জিনিসপত্র, নাম নথিভুক্তকরণের খাতা, মোবাইল ফোন এবং আরও অনেক তথ্য…

আরও পড়ুন
কলকাতা দেশ 

ভোটার তালিকায় কারা থাকবেন কারা থাকবেন না তা নয়, অবৈধ ভোটার থাকবে না এটা প্রচারে গুরুত্ব দিতে বঙ্গ বিজেপির সাংসদদের নির্দেশ দিলেন মোদি

বাংলার জনরব ডেস্ক :  বাংলায় ভোটার তালিকার সংশোধন নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে নিষেধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ থেকে যাওয়া সাংসদদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পগুলিকে প্রচার করুন ও মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করুন। এলাকায় এলাকায় সাংসদরা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করুন যাতে মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক দৃঢ় হয়। গত ২৮ নভেম্বর বঙ্গে এসআইআর চালু হওয়ার পর থেকে প্রচুর ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে বলে অভিযোগ। তেমনই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বাংলা ছাড়ার হিড়িকও দেখা গিয়েছে। এই প্রেক্ষিতে বুধবার…

আরও পড়ুন
দেশ 

পশ্চিমবাংলার ৩৫ জনগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দিতে বলেছে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন! সংসদে জানাল কেন্দ্র

পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র কেন্দ্রীয় তালিকা থেকে ৩৫টি জনগোষ্ঠীকে বাদ দিতে বলেছে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন (এনসিবিসি)। এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার লোকসভায় এ বিষয়ে জানতে চেয়েছিলেন কেন্দ্রের কাছে। মঙ্গলবার তাঁর প্রশ্নের লিখিত জবাব দিয়েছে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। সংসদে জগন্নাথ জানতে চান, ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় ওবিসি তালিকায় ৪৬টি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল কি না। তার মধ্যে ৩৭টি জনগোষ্ঠীকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল কি না, তা-ও জানতে চান তিনি। এ প্রসঙ্গে কলকাতা হাই কোর্টের ওবিসি শংসাপত্র মামলার…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রী বলেছেন পুরোনো ক্ষত সেরে উঠছে। সত্যিই কি সেরে উঠছে?

বিশেষ প্রতিনিধি : অযোধ্যার রাম মন্দিরে এই সপ্তাহে সংঘ পরিবার কর্তৃক ‘ধর্ম ধ্বজ’ নামে অভিহিত গেরুয়া পতাকা উত্তোলন করে, মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “শতাব্দী প্রাচীন ক্ষত সেরে উঠছে, দীর্ঘদিনের বেদনা শান্তি পাচ্ছে, আর শতাব্দী প্রাচীন এক সংকল্প আজ পূর্ণতা পাচ্ছে।” তিনি আরও বলেন যে, যেদিন সেখানে গেরুয়া পতাকা উত্তোলিত হলো, সেদিনই একটি “৫০০ বছরব্যাপী যজ্ঞ বা তপস্যার পরিণতি” ঘটল। এই পতাকা উত্তোলনের প্রকৃত অর্থ কী, তা ব্যাখ্যা করতে গিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “শ্রী রাম মন্দিরে উত্তোলিত গেরুয়া পতাকা ধর্ম, মর্যাদা, সত্য, ন্যায় এবং…

আরও পড়ুন