দেশ 

উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির সময়সীমা বৃদ্ধি করল না সুপ্রিম কোর্ট!

বাংলার জনরব ডেস্ক : উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির বিবরণ তুলে ধরার জন্য শেষ সময়সীমা ৫ই ডিসেম্বর। সেই সময়সীমার বৃদ্ধির জন্য পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ড সহ বিভিন্ন রাজ্যের ওয়াকফ বোর্ড ও মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল সেই আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ জানিয়েছে, নথিভুক্ত করার সময় যদি কোনও প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তা হলে সেটা ওয়াকফ ট্রাইবু্যনালের কাছে জানানো যেতে পারে। সময়সীমা বৃদ্ধির আবেদনও করার সুযোগ থাকবে। ট্রাইবু্যনাল তা বিবেচনা করতে পারে। ওয়াকফ…

আরও পড়ুন
দেশ 

এসআইআর নিয়ে যেসব অভিযোগ উঠেছে তা ভুল এবং অতিরঞ্জিত বলে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : এসআইআর সম্পর্কে যেসব অভিযোগ আসবে তার সবটাই অতিরঞ্জিত বলে এবং রাজনৈতিক স্বার্থে বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে নির্বাচন কমিশন। বাংলা-সহ একাধিক রাজ্যের SIR নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানাল, SIR প্রক্রিয়ায় কোনও ত্রুটিবিচ্যুতি নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও-রাজ্যজুড়ে রোজ বেড়ে চলা মৃত্যুমিছিলে কমিশনের কী মতামত, তার ইঙ্গিত মিলেছিল শুক্রবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে। এবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে তারা স্পষ্ট করে দিল অবস্থান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ দোলা সেনের দায়ের করা মামলায় কমিশন জানাল, বাংলায়…

আরও পড়ুন
দেশ 

সংসদে হারের হতাশা প্রকাশ করবেন না কংগ্রেসকে কটাক্ষ নরেন্দ্র মোদীর

বাংলার জনরব ডেস্ক : নাম না করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভবে সংসদ নাটক করার জায়গা নয় এবং হারের হতাশা প্রকাশ করার জায়গা নয় বলে কটাক্ষ করলে তা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। দিল্লি বিস্ফোরণ, এসআইআর, বিএলওদের আত্মহত্যার মতো নানা ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই সংসদের অন্দরে পরিস্থিতি উত্তাল হওয়ার আগেই ‘রণংদেহি’ মূর্তি ধারণ করলেন প্রধানমন্ত্রী স্বয়ং। প্রথামাফিক ভাষণ দিতে এসে সটান বিরোধীদের আক্রমণ করে বসলেন। মোদির কথায়, বিহার নির্বাচনের ফলপ্রকাশের পর…

আরও পড়ুন
দেশ 

রাহুল ও সোনিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের দিল্লি পুলিশের

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর রুজু করল দিল্লি পুলিশ। এই মামলায় টাকা তছরুপের তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ। সূত্রে খবর, সনিয়া এবং রাহুল ছাড়াও আরও সাত জনের বিরুদ্ধে ৩ অক্টোবর মামলা রুজু করে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ১২০বি (অপরাধমূলক ষড়যন্ত্র), ৪০৩ (অসৎ ভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (বিশ্বাসভঙ্গের শাস্তি), ৪২০ (প্রতারণা) ধারায় মামলা রুজু হয়েছে। এফআইআরে রাহুল, সনিয়া ছাড়াও নাম রয়েছে কংগ্রেস নেতা সুমন দুবে, স্যাম পিত্রোদার। সেই সঙ্গে কিছু সংস্থা, সংগঠনের নামও…

আরও পড়ুন
দেশ 

শীতকালীন অধিবেশনে বিরোধীদের গুরুত্বের তালিকায় এস আই আর ভোট চুরি সর্বদলীয় বৈঠকে জানিয়ে দিল বিরোধী দলের নেতারা! কী করবে কেন্দ্র?

বাংলার জনরব ডেস্ক : শীতকালীন অধিবেশন নতুন করে উত্তপ্ত হতে পারে। বিরোধীদের দাবিগুলির মধ্যে রয়েছে বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় এবং দিল্লি বিস্ফোরণ এবং ভোট চুরি নিয়ে আলোচনা। বিশেষ করে নির্বাচন কমিশনের এস আই আর এবং ভোট চুরির অভিযোগ কে ঘিরে এবারের সংসদ যে উত্তাল হয়ে উঠবে তার বলার অপেক্ষায় রাখে না। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে প্রথামাফিক বিরোধীদলগুলির সঙ্গে বৈঠক করেন স্পিকার সহ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। আগামী সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন…

আরও পড়ুন
দেশ 

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসককে জেরা করার পর এবার এনআইআরের নজর দিল্লির বেসরকারি হাসপাতালগুলি

দিল্লি বিস্ফোরণের পর তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তদন্ত আরও জোরদার করা হয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তদন্তকারী এক সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ওই বিশ্ববিদ্যালয়ের ৩০ চিকিৎসক-সহ মোট ৪৮ জনকে জেরা করা হয়েছে। তবে জেরার পর্ব চলবে বলেও ওই সূত্রের খবর। গত বুধবারই আল ফালাহে্‌র এক ওয়ার্ডবয়কে বিস্ফোরণে অভিযুক্তদের মদত জোগানোর অভিযোগে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তবে বিস্ফোরণকাণ্ডের তদন্তের রেশ আল ফালাহ্‌ ছাড়িয়ে এ বার দিল্লিরই বেশ কয়েকটি হাসপাতালে পৌঁছেছে বলে সূত্রের খবর। ওই সূত্রের দাবি, তদন্তকারী সংস্থাগুলির তরফে রাজধানীর সমস্ত বেসরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে…

আরও পড়ুন
দেশ 

রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলার প্রমাণ হিসেবে জমা তথ্য দেখে অবাক আদালত ! তারপর?

রাহুল গান্ধী নাকি হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন তা নিয়ে পুণের আদালতে মানহানি মামলা হয়। সেই মানহানির মামলায় মূল প্রমাণ হিসাবে জমা পড়া CD ফাঁকা বেরলো। বৃহস্পতিবার পুণের সাংসদ/বিধায়ক বিশেষ আদালতে সেই CD চালানো হয়েছিল, কিন্তু বিস্ময়করভাবে তাতে কিছুই ছিল না। যা নিয়ে আলোড়ন পড়ে গেছে। লন্ডনে একটি অনুষ্ঠান চলাকালীন হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে ‘আপত্তিজনক’ মন্তব্য করেছেন রাহুল, এই অভিযোগে মানহানির মামলা হয় লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে। মামলা শুনছেন ম্যাজিস্ট্রেট অমল শিণ্ডে। রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন বিনায়ক সাভারকরের প্রপৌত্র (ভাইয়ের পৌত্র) সাত্যকি…

আরও পড়ুন
দেশ 

এসআইআর চালু হওয়ার পর বাংলায় আত্মঘাতী ১৮, মৃত্যু ৩৩, দেশে বি এল ও মৃত্যু ২৬, দায়ী নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : এসআইআর ঘোষণার ৩১ দিনের মধ্যে রাজ্যে ৩৩টি মৃত্যু! নেপথ্যে দায়ী করা হচ্ছে এসআইআরের ‘আতঙ্ক এবং কাজের চাপ’কে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর নাম থাকবে কি না, সে নিয়ে আতঙ্কে অনেকে চরম পদক্ষেপ করেছেন বলে দাবি। তেমনই কর্তব্যরত দুই বুথ স্তরের আধিকারিকের আত্মহত্যার কারণ হিসাবে এসআইআরের কাজের চাপকে দায়ী করা হয়েছে। এ নিয়ে নির্বাচনের কমিশনের প্রতিক্রিয়া চেয়েও মেলেনি বলে অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূলের। বাংলায় এসআইআর চালু হয়েছে গত ২৮ অক্টোবর। প্রথম দিনেই আত্মহত্যা করেন প্রদীপ কর নামে উত্তর ২৪ পরগনার খড়দহের বাসিন্দা। ২৮ নভেম্বর, শুক্রবার পর্যন্ত গণনাপএত্রের…

আরও পড়ুন
কলকাতা দেশ 

জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে! দাবি তৃণমূলের

বাংলার জনরব ডেস্ক :  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে বসেই তার হাতে রক্ত লেগে আছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ রা। রাহুল গান্ধী যা পারেননি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদরা করে দেখালেন।সূত্রেরখবর, কমিশনের কর্তাদের সামনে জ্ঞানেশের নাম করে তৃণমূলের একাধিক সাংসদ এই বলে সরব হয়েছেন যে, তাঁর (জ্ঞানেশ) হাতে রক্ত লেগে আছে! তাঁর কারণেই এত মৃত্যু এবং এত উৎকণ্ঠা! ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় আতঙ্কিত হয়ে যাঁদের মৃত্যু হয়েছে বলে দাবি, সেই তালিকা তৃণমূলের তরফে তুলে দেওয়া হয়েছে কমিশনের হাতে। দেওয়া হয়েছে ‘চাপ’ নিতে না-পেরে মৃত বিএলও-দেরও নামের…

আরও পড়ুন
দেশ 

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে বাংলো ছাড়ার নির্দেশ নীতিশ সরকারের

বিহারে সরকার গঠনের স্বপ্নভঙ্গ হয়েছে লালু পরিবারের। আরও একবার এরাজ্যে ক্ষমতায় এসেছে এনডিএ। ক্ষমতা দখলের পরই এবার লালু পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীতীশ সরকারের। যার জেরে প্রায় ২ দশক পর এবার ঘরছাড়া হতে চলেছে লালুর পরিবার। পাটনার ১০ সার্কুলার রোডের সরকারি বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যা এতদিন লালু পত্নী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর নামে বরাদ্দ ছিল। আরজেডির রাজনৈতিক তৎপরতার মূল কেন্দ্র ছিল ১০ সার্কুলার রোডের এই সরকারি বাংলো। রাবড়ি দেবীর নামে বরাদ্দ এই বাড়িই এবার খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিহারের বিল্ডিং কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের তরফে। নির্দেশে…

আরও পড়ুন