টি-শার্টে RSS-কে ‘অপমান’ কমেডিয়ান কুণালের, দেশজুড়ে বিতর্ক
ফের বিতর্কে কৌতুকাভিনেতা কুণাল কামরা। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (RSS) ‘অপমান’ করে নয়া টি-শার্টে দেখা গেল কুণালকে। সেই ছবি সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ বিজেপি কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। সোশাল মিডিয়াতেও কমেডিয়ানের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা। গত সোমবার রাতে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন বিতর্কিত কমেডিয়ান কুণাল কামরা। যেখানে দেখা যাচ্ছে, একটি কালো রংয়ের টি-শার্ট পরে মোবাইলে মগ্ন তিনি। কালো টি-শার্টে লাল রঙে লেখা ‘RSS’। একটি কুকুর তার উপর প্রস্রাব করছে। ছবির উপরে ক্যাপশনে লেখা, ‘ছবিটি কমেডি ক্লাবে তোলা হয়নি।’ এই ছবি সোশাল…
আরও পড়ুন