গোয়ার নৈশক্লাবের ঘটনায় গ্রেফতার ক্লাবের ম্যানেজার
বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত গোয়ার নৈশক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। তবে ঘটনার পর থেকেই খোঁজ নেই ওই ক্লাবের মালিকের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই ক্লাবের জেনারেল ম্যানেজার এবং কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ক্লাবের মালিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রমোদের কথায়, ‘‘এই ঘটনার জন্য যাঁরা যাঁরা দোষী, কাউকে রেয়াত করা হবে না।’’ গোটা ঘটনার উপর নজর রাখছেন গোয়ার মুখ্যমন্ত্রী।
Advertisement


