গুজরাট পুলিশের হাতে ফের গ্রেফতার হলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে
বাংলার জনরব ডেস্ক : ফের গ্রেফতার হলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। এ বার মানুষের অনুদানে পাওয়া টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে গুজরাটের পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আহমেদাবাদ পুলিশের সাইবার ক্রাইম শাখা সাকেতকে গ্রেফতার করে। শুক্রবার দুপুর নাগাদ তাঁকে আহমেদাবাদে নিয়ে আসা হবে। চলতি মাসে এই নিয়ে তাঁকে তিন বার গ্রেফতার করল গুজরাট পুলিশ। ৬ ডিসেম্বর প্রথম বার তাঁকে গ্রেফতার করে গুজরাট পুলিশের সাইবার ক্রাইম শাখা। মোরবীতে সেতু ভেঙে পড়ার পর সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের জন্য ৩০ কোটি…
আরও পড়ুন