দেশ 

‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল কংগ্রেস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ‘ভারত জোড়ো যাত্রা’য় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নিরাপত্তা বেষ্টনী আরো কঠোর করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিল এআইসিসি।আজ বুধবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল চিঠি দিয়ে রাহুলের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করার জন্য শাহকে অনুরোধ জানিয়েছেন।

এই চিঠিতে কংগ্রেস অভিযোগ করেছে কিছু অপরিচিত ব্যক্তি রাহুল গান্ধীর কাছাকাছি পৌঁছে যাচ্ছে এরা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে না এই অবস্থায় রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধীর আত্মত্যাগের কথা স্মরণ করে রাহুল গান্ধীর নিরাপত্তাকে আরো কঠোর করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ জ়েড প্লাস নিরাপত্তা পাওয়া রাহুলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের। কংগ্রেস শিবিরের দাবি, বিজেপি ও বিজেপির জোটসঙ্গী বিজেপির শাসনাধীন হরিয়ানায় কিছু লোক ইচ্ছাকৃত ভাবে পদযাত্রায় ঢুকে গোলমাল পাকানোর চেষ্টা করেছে। পদযাত্রায় অংশ নেওয়া মানুষদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি হেনস্থা করছে বলেও অভিযোগ তোলা হয়েছে ওই চিঠিতে।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে বলা হয়েছে, কংগ্রেস নেতারাই রাহুলকে ঘিরে ধরে তাঁকে নিরাপত্তা দিচ্ছেন। সাময়িক বিরতির পর আগামী ৩ জানুয়ারি থেকে আবার শুরু হবে ভারত জোড়া পদযাত্রা। এ বার এই পদযাত্রা পঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরের স্পর্শকাতর অঞ্চলগুলি ধরে এগোবে। তাই ওয়েনাড়ের সাংসদের নিরাপত্তা নিয়ে চিন্তিত কংগ্রেস। এই পরিস্থিতিতে দেশের শান্তি ও অখণ্ডতা রক্ষায় রাহুলের বাবা রাজীব গান্ধী এবং ঠাকুরমা ইন্দিরা গান্ধীর ‘আত্মবলিদানে’র কথা স্মরণ করিয়ে দিয়ে রাহুলের নিরাপত্তা নিশ্ছিদ্র করার দাবি জানিয়েছে কংগ্রেস।

যদিও জানা গেছে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই কংগ্রেস দলের মধ্যে একটা আলাদা টিম তৈরি করা হয়েছে। তবুও কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার লক্ষ্যে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল কংগ্রেস। এই পরিস্থিতিতে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ