দেশ 

২০২৩ এ নয় রাজ্যের বিধানসভা নির্বাচনের উপর নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় ফিরবে, না ফিরবে না

বাংলার জনরব ডেস্ক : ২০২৩এ দেশে নয়টি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে।এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী ২০২৪ এর লোকসভা নির্বাচনে কেন্দ্র কার দখলে যাবে।এহেন পরিস্থিতিতে সোমবার দিল্লিতে কর্মসমিতির বৈঠকে কড়া বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । তিনি  সাফ জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালে ন’টি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। একটাও রাজ্যে হারা চলবে না বিজেপির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবেই এই বিধানসভাগুলিকে দেখছে বিজেপি নেতৃত্ব। তাই সমস্ত রাজ্যেই জয় পেতে মরিয়া নাড্ডা। সোমবার দিল্লিতে মহা রোড শো করে এসে কর্মসমিতির বৈঠকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই নাড্ডার…

আরও পড়ুন
দেশ 

উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ,রাজধানী দিল্লীর তাপমাত্রা ১.৪, শৈত্যপ্রবাহের জেরে রাজস্থানে সরকারি ও বেসরকারি স্কুল কলেজ বন্ধ

বাংলার জনরব ডেস্ক : উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ যার জেরে দিল্লির তাপমাত্রা কমে দাঁড়ালো ১.৪ ডিগ্রি তাপমাত্রা।মৌসম ভবন সূত্রের খবর, সোমবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত এই মরসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। দিল্লি ছাড়াও পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের একাংশ, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমতে দেখা গিয়েছে। আগামী ৩ দিন উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও কমতে পারে এবং ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আবহবিদদের অনুমান, উত্তর-পশ্চিম ভারত ছাড়াও মধ্য ভারতের একাংশে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েক দিনে…

আরও পড়ুন
দেশ 

কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না ভারত চীনকে কড়া বার্তা বিদেশ মন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক: কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি, আগামী দিনেও করবে না ভারত।  চিন এবং পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। তাঁর সাফ কথা, গোটা বিশ্বে যে হারে ভারতের গৌরব এবং গুরুত্ব বাড়ছে, তাতে আগামী দিনে ভারতের উপর আর কেউ জোর খাটাতে পারবে না। গত কাল শনিবার তামিলনাড়ুর এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী (EAM) স্বীকার করে নিয়েছেন, লাদাখের মতো গত বছরের শেষের দিকে অরুণাচল সীমান্তেও আগ্রাসন শুরু করেছে চিন। অরুণাচলে হাজার হাজার চিনা সেনা ভারতের জমি দখল করার চেষ্টা করছে। কিন্তু একই সঙ্গে তাঁর দাবি, দৃঢ়তার সঙ্গে…

আরও পড়ুন
দেশ 

দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতার, কংগ্রেস সহ আঞ্চলিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বিজেপিকে হারানো সম্ভব, তবে কংগ্রেসের একার পক্ষে কঠিন পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ভারতরত্ন অমর্ত্য সেন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো যোগ্যতা রাখেন বলে আজ সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে এ কথা দৃঢ় কন্ঠে ব্যক্ত করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ও ভারতরত্ন অমর্ত্য সেন। তিনি এদিন ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি একতরফা জিতবেন বলে মনে করছেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি মনে করেন দেশের আঞ্চলিক দলগুলি যদি একতাবদ্ধ হন তাহলে বিজেপি কে হারানো সম্ভব হবে। দেশের স্বার্থে বিজেপিকে হারানোর জরুরি বলে অমর্ত্য সেন মনে করেন। ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য অমর্ত্য সেন বিজেপি বিরোধী বলে পরিচিত ২০১৪ সালে…

আরও পড়ুন
দেশ 

”ঘৃণাভাষণ হয়ে উঠেছে ভয়ংকর বিপদের কারণ, এটা বন্ধ হতেই হবে” মিডিয়া ট্রায়ালের কথা উল্লেখ করে দেশের টিভি চ্যানেল গুলোকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট

বাংলার জনরব ডেস্ক: ঘৃণাভাষণ দেশে ক্রমেই ভয়ংকর আকার নিতে চলেছে। আর এর পিছনে রয়েছে টিভি চ্যানেলগুলির  সঞ্চালকরাই টিআরপি বাড়াতে সমস্যাকে আরও জটিল করে তুলছে। শুক্রবার এক মামলায় শীর্ষ আদালতের মন্তব্য, ”আমরা চাই মুক্ত ভাষণ। এবং সেটা যে কোনও মূল্যে।” দেশের শীর্ষ আদালতের মতে, ইদানীং সব কিছুই নির্ধারণ করে দিচ্ছে টিআরপি। চ্যানেলগুলি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করছে। সেই সঙ্গে বিচারপতি কেএম জোসেফ ও বিভি নাগরত্নের বেঞ্চ বিস্ময় প্রকাশ করে জানিয়েছে, সঞ্চালকরা নিজেরাই ঘৃণা ভাষণ ছড়ানোর অন্যতম অংশ হয়ে উঠছেন। দেশ জুড়ে ঘৃণাভাষণ (Hate Speech) ছড়ানো রুখতে…

আরও পড়ুন
দেশ 

ঘৃণাভাষণ মামলার তদন্তে নিষ্ক্রিয় দিল্লী পুলিশ ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : ঘৃণাভাষণ ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মামলাগুলির ক্ষেত্রে দিল্লি পুলিশ কার্যত নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করেছে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ শুক্রবার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছে, ‘‘তদন্তে কোনও স্পষ্ট অগ্রগতি হয়নি।’’ ২০২১ সালে দিল্লি এবং হরিদ্বারে যে ধর্ম সংসদ বসেছিল তাতে বক্তাদের একাংশের ঘৃণাভাষণের প্রেক্ষিতে দিল্লি আর উত্তরাখণ্ডে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে কয়েক মাস আগে লিখিত জবাব তলব করেছিল শীর্ষ আদালত। ওই মামলায় সমাজকর্মী তুষার গান্ধী অভিযোগ এনেছিলেন, দিল্লি ও উত্তরাখণ্ড…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকে প্রধানমন্ত্রীর রোড শোয়ে নিরাপত্তা ভেদ করে মালা দিতে গেলেন এক যুবক, এসপিজি কমান্ডারের নিরাপত্তা ভাঙলো কি করে? প্রশ্ন নাগরিকদের

বাংলার জনরব ডেস্ক : কর্নাটকে নির্বাচনী দামামা বেজে গেছে এই অবস্থায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ বৃহস্পতিবার কর্ণাটকের হুবলিতে রোড শো যোগ দেন। আর এখানেই দেখা গেল প্রধানমন্ত্রী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ঢুকে গেল এক যুবক এবং প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে মালা দিতে পারলেন ওই যুবক। প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে যুক্ত এসপিজি কমান্ডাররা কিছু বোঝার আগেই প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান ওই যুবক তিনি একটি ফুলের মালা প্রধানমন্ত্রী কে দেওয়ার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ফুলের মালাটি গ্রহণ করেন এবং গাড়ির বনেট এর উপরে রেখে দেন। তবে তাঁকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেন…

আরও পড়ুন
দেশ 

সরকারি খরচে দলের বিজ্ঞাপন ! দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারকে ১৬৪ কোটি টাকা জরিমানা, না দিলে কী হবে? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক: দিল্লির আপ সরকার সরকারি খরচে দলের বিজ্ঞাপন করেছে, এই অভিযোগ তুলে ১৬৪ কোটি টাকা জরিমানার নোটিশ পাঠিয়েছেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা। ওই নোটিশে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে জরিমানার ১৬৪ কোটি টাকা না দিলে আপের সদর দফতর সিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং ২০১৬ সালের সরকারি বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ন্ত্রণ কমিটির নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা। তারপরই এই বিষয়টিতে তদন্ত শুরুর নির্দেশ দেন উপরাজ্যপাল সাক্সেনা। দিল্লির মুখ্যসচিবকে তিনি নির্দেশ দেন, কোন কোন সরকারি বিজ্ঞাপনে আসলে ঘুরিয়ে…

আরও পড়ুন
দেশ 

জমি আন্দোলনে উত্তাল বিহারের বক্সার, পুলিশের গাড়িতে আগুন, নির্মীয়মান বিদ্যুৎ প্লান্টে ভাঙচুর চালালো কৃষকরা

বাংলার জনরব ডেস্ক : তীব্র আন্দোলনে উত্তাল বিহারের বক্সরের জমি আন্দোলন। মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিলেন আন্দোলনকারী কৃষকরা। বুধবার থেকে অশান্ত হয়ে উঠল এলাকা। সংবাদমাধ্যম সূত্রে খবর, নির্মীয়মাণ বিদ্যুতের প্ল্যান্টেও ভাঙচুর চালান আন্দোলনকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। গত দু’মাস ধরে বিহার সরকারের চৌসা বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি নিয়ে বক্সরে আন্দোলন করছেন কৃষকরা। তাঁদের অভিযোগ, যে জমি সরকার অধিগ্রহণ করেছে, তার ন্যায্য মূল্য দেওয়া হয়নি। কৃষকদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ দিয়ে…

আরও পড়ুন
দেশ 

মোবাইলে সূত্র ধরে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ

বাংলার জনরব ডেস্ক : ২০২২-এর ২১ জুলাই নয়ডা ফেজ-২তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল যশবন্ত কুমার নামে এক ব্যক্তি এবং তাঁর শ্যালক অভয় প্রতাপের বিরুদ্ধে। অভিযুক্তেরা তার পর মহিলার ফোন এবং টাকার ব্যাগ কেড়ে নেন। সেই ঘটনার পর থেকে যশবন্ত এবং অভয় দু’জনেই পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁদের নাগাল পাচ্ছিল না পুলিশ। তদন্তে নেমে পুলিশ ফেজ-২ এবং তার আশপাশের এলাকার ৩০০টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এলাকার ১৫০টি কারখানার প্রায় ১ হাজার কর্মীকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কিছুতেই কোনও সূত্র মিলছিল না। পুলিশের নজরদারি থেকে এড়াতে অভিযুক্তেরা মহিলার ফোন বন্ধ করে রেখেছিলেন। শুধু…

আরও পড়ুন